সপ্তাহের শুরুতেই বিরাট পতন শেয়ারবাজারে, ৬৭১ সূচক খোয়াল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের প্রথম দিনেই বড় ধাক্কা খেল শেয়ারবাজার। ফের ফিরল অস্বস্তি। একদিনেই ৬৭১ সূচক হারাল সেনসেক্স। ফের ৭২ হাজারের গণ্ডি থেকে নেমে গেল ৭১ হাজারের গণ্ডিতে। সেনসেক্সের পাশাপাশি বড়সড় পতনের মুখ দেখেছে নিফটিও। একদিনে ১৯৮ সূচক খুঁইয়ে ২১,৫১৩ পয়েন্টে নেমে গিয়েছে নিফটি। একদিনেই ৩ লক্ষ কোটি টাকার বেশি আর্থিক লোকসানের মুখে পড়তে হয়েছে বিনিয়োগকারীদের।

গত শুক্রবার সপ্তাহের শেষ দিনের লেনদেনে বিনিয়োগকারীদের স্বস্তি বাড়িয়ে ৭২,০২৬.১৫ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। আগের দিনের তুলনায় খানিকটা বাড়তি পয়েন্ট নিয়ে সোমবার সকালে শুরু হয়েছিল শেয়ারবাজারের পথচলা। শুরুর দিকে সামান্য ঊর্ধ্বমুখী হলেও বেলা গড়াতেই নিচের দিকে নামতে থাকে সেনসেক্স ও নিফটির সূচক। তার পর উত্থান-পতনকে সঙ্গে নিয়েই এগোতে থাকে। বাজার বন্ধের আগে গোঁত্তা খেয়ে হুড়মুড়িয়ে নিচের দিকে নেমে যায়। শেষ পর্যন্ত আগের দিনের চেয়ে ৬৭০.৯৩ পয়েন্ট সূচক কমে ৭১,৩৫৫.২২ সূচকে বন্ধ হয় সেনসেক্স। আর নিফটি ১৯৭.৮০ পয়েন্ট কমে ২১ হাজার ৫১৩ সূচকে বন্ধ হয়েছে। এদিন বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭২,১৮১.৭৭ পয়েন্ট আর সর্বনিম্ন সূচক ছিল ৭১,৩০১.০৪ পয়েন্ট।

দালাল স্ট্রিটে এদিন এফএমসিজি এবং ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে জড়িত সংস্থাগুলি বড় সড় লোকসানের মুখে পড়েছে। মিড ক্যাপ ও স্মল ক্যাপ ইনডেক্সও জোর ধাক্কা খেয়ে পতনের মুখ দেখেছে। এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর অনেকটাই নিচের দিকে নেমেছে। সেনসেক্সের প্রথম সারিতে থাকা ৩০টি সংস্থার মধ্যে মাত্র পাঁচটি সংস্থা সবুজ জোনে থেকে লেনদেন শেষ করেছে। বাকি ২৪টি সংস্থাই রেড জোনে থেকে দিন শেষ করেছে।   

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন