কেপটাউনের পিচকে ‘অসন্তোষজনক’ রেটিং আইসিসির

Share:

নিজস্ব প্রতিনিধি: কেপটাউনের নিউল্যান্ডসে  দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার। মাত্র দু’দিনেই খেলার নিষ্পত্তি হয়েছিল। তাও আবার দু’দিনে খেলা হয়েছিল মাত্র ১০৭ ওভার। ভারত জিতলেও কেপটাউন পিচ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। এবার সেই কেপটাউন টেস্টের পিচকে অসন্তোষজনক রেটিং দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। শুধু তাই নয়। একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে।

কেপটাউনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই খেল দেখাতে শুরু করেছিল পিচ। প্রথম দিনেই পতন ঘটেছিল ২৩ উইকেটের। ভারতের পেসার মহম্মদ সিরাজের আগুন ঝরানো বোলিংয়ে ৫৫ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। জবাবে প্রথম ইনিংসে ভারত থেমে যায় ১৫৩ রানে। দ্বিতীয় ইনিংসে আইডেন  মার্করামের দুর্দান্ত শতরান সত্বেও ৭৮ রানের বেশি লিড নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া। ব্যাট করতে নেমে নাকানিচোবানি খান দুই দলের ব্যাটাররা।

দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরেই মাঠে থাকা আম্পায়াররা (অন ফিল্ড) আইসিসির  ম্যাচ রেফারি ক্রিস ব্রডকে পিচ নিয়ে নিজেদের অসন্তোষ জানান। সেই রিপোর্টের প্রেক্ষিতে ম্যাচ রেফারিও নিউল্যান্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ বলে উল্লেখ করেন।  রিপোর্টে তিনি উল্লেখ করেন, ‘নিউল্যান্ডসের পিচে ব্যাট করা ব্যাটসম্যানদের জন্য কঠিন ছিল। বল দ্রুতগতিতে বাউন্স করায় শট খেলা কঠিন হয়ে উঠেছিল। অস্বস্তিকর বাউন্সের কারণেই দ্রুত উইকেট পড়েছে।’ ম্যাচ রেফারির রিপোর্টের প্রেক্ষিতেই কেপটাউন টেস্টের পিচকে অসন্তোষজনক রেটিং দিয়েছে আইসিসি। সেই সঙ্গে নিউল্যান্ডসের পিচকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে। যদি কোনও ভেন্যু পাঁচ বছরের মধ্যে ছয়টি ডিমেরিট পয়েন্ট পায়, তবে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকবে। গত বছর বাংলাদেশ্বের রাজধানী মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের পিচকেও ডিমেরিট পয়েন্ট দিয়েছিল আইসিসি।

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া