ঋণে জর্জরিত,বিধানসভার বাইরে আত্মহত্যার চেষ্টা একই পরিবারের ৮ সদস্যের

Share:

নিজস্ব প্রতিনিধিঃবেঙ্গালুরুর কর্ণাটক বিধানসভার সামনে আত্মহত্যার চেষ্টা করলেন একই পরিবারের আট জন সদস্য। বকেয়া ঋণ আদায়ের জন্য ব্যাঙ্ক তাদের বাড়ি নিলামে  তুলেছে। সেই কারণে বুধবার তারা বিধানসভার সামনে আত্মহত্যার চেষ্টা  করেন। এদিন পরিবারের আটজন সদস্যরা বিধান সৌধের বাইরে নিজেদের গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু এই ঘটনা পুলিশের চোখে পড়তেই তাঁদের আটক করে। এরপরেই পুলিশ তাঁদের গাড়িতে তুলেছে বলে একই পরিবারের আট জন সদস্যকে তুলে নিয়ে যায়।

জানা গিয়েছে, ওই পরিবারটি ২০১৬ সালে ব্যাঙ্গালোর সিটি কো-অপারেটিভ ব্যাংক থেকে ৫০ লক্ষ টাকা ধার নিয়েছিল। তবে  ওই পরিবার ৯৫ লক্ষ টাকা পরিশোধ করতে পারলেও সুদ এবং অন্যান্য উপাদান সহ পুরো পাওনা পরিশোধ করতে পারেনি। তাই ব্যাঙ্ক তাদের বাড়ি নিলামে তুলে দেয়। সেই কারণেই তারা আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে এদিনের এই ঘটনা নিয়ে পুলিশের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কি কারণে একই পরিবারের আটজন সদস্য একসঙ্গে বিধানসভার সামনে আত্মহত্যার চেষ্টা করলেন তা নিয়ে উঠছে প্রশ্ন।

উল্লেখ্য এই ঘটনা প্রথম নয় এরআগেও মহারাষ্ট্র বিধানসভার সামনে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক ব্যক্তি। তিনিও ঋণে জর্জরিত হওয়ায় আত্মহত্যার চেষ্টা  করেছিলেন । এই ঘটনার চিত্রই ধরা পড়ল কর্ণাটক বিধানসভার সামনে।

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের