বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বিশাল টাকা জরিমানা ফিফার, কিন্তু কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : শৃঙ্খলাভঙ্গের দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জরিমানা করল ফিফা। ফুটবল ফেডারেশনকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯ লাখ জরিমানা করেছে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা। গত বছর অক্টোবর ও নভেম্বর মাসে বিশ্বকাপের বাছাই পর্বে তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে।

গত বছর অক্টোবর ও নভেম্বর মাসে যে তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল, সেই তিনটি ম্যাচের মধ্যে দুটি হয়েছিল ঢাকায়। একটি হয়েছিল মালদ্বীপে। গত ১২ অক্টোবর মালেতে মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে বাংলাদেশের ছয় খেলোয়াড়ের বিরুদ্ধে। সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়ে যায়। এর পাঁচ দিন পর ১৭ অক্টোবর ফের মালদ্বীপের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচে ২-১ গোলে জয় পায় বাংলাদেশ। জয় পেয়ে ২০২৬-এর বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে জায়গা করে নেয় তারা। সেই ম্যাচে নিরাপত্তা বিধি ভাঙার অভিযোগ ওঠে বাংলাদেশের বিরুদ্ধে।

এরপর বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে লেবাননের বিরুদ্ধে ড্র করেছিল বাংলাদেশ। দুরপাল্লার শটে দুর্ধর্ষ গোল করেছিলেন শেখ মোরছালিন। সেই ম্যাচেও নিরাপত্তাবিধি ভাঙা ও গ্যালারিতে বাজি পোড়ানোর মতো অভিযোগ ওঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে।

সম্প্রতি বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে ম্যাচে বিশৃঙ্খলার কারণে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দেশকেই জরিমানা করা হয়েছিল। এবার শাস্তির কোপে পড়ল বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। সম্প্রতি বিশ্বকাপের বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বিভিন্ন ম্যাচ পর্যালোচনা করে একটি শাস্তির তালিকা প্রকাশ করা হয়। জানা গিয়েছে, কিছু শাস্তি আপিলযোগ্য। তবে বাংলাদেশকে জরিমানার শাস্তি আপিলযোগ্য কিনা, এই বিষয়ে অবশ্য জানা যায়নি।

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রীর উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও