ইম্ফলের বদলে কোথা থেকে শুরু রাহুলের ‘ভারত জোড় ন্যায় যাত্রা’ !

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জোরকদমে চলছে রাহুলের  ‘ভারত জোড় ন্যায় যাত্রা’-র প্রস্তুতি। এরমধ্যেই কিছুটা বদল হল রাহুলের যাত্রা। শুক্রবার কংগ্রেস নেতা জানিয়েছেন, রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড় ন্যায় যাত্রার শুরু হবে ইম্ফলের পরিবর্তে মণিপুরের থৌবাল জেলা থেকে।

 মণিপুর কংগ্রেস সভাপতি কেশাম মেঘচন্দ্র বলেন,’ইম্ফলের হাপ্তা কাংজেইবুং মাঠ থেকে যাত্রা শুরু করার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকার কিছু শর্ত মেনে অনুমতি দেয়, যার ফলে শেষ মুহুর্তে স্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়।‘মণিপুরের সীমান্তবর্তী শহর মোরেহে নতুন করে সহিংসতার ছায়া পড়েছে কংগ্রেস দলের পরিকল্পিত দেশব্যাপী পদযাত্রা ‘ভারত জোদো ন্যায় যাত্রা’র ওপর।

মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেছেন, নিরাপত্তা বাহিনীর ওপর হামলার জন্য দায়ী সশস্ত্র কর্মীদের ধরতে আসাম রাইফেলস, বিএসএফ এবং রাজ্য পুলিশের যৌথ প্রচেষ্টা চালাচ্ছে। মণিপুর জুড়ে শুরু হয়েছে ‘চিরুনি অভিযান”। আর তাতেই বদল হল রাহুলের ‘ভারত জোড় ন্যায় যাত্রা’  কর্মসূচি।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, আগামী ১৪ জানুয়ারি মণিপুর থেকে শুরু হতে যাওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। দেশের মৌলিক সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যু হল এই যাত্রার মূল লক্ষ্য। এদিন খাড়গে ভারত জোডো ন্যায় যাত্রার লোগো এবং ট্যাগলাইন  প্রকাশ করেছে।  এই যাত্রার ট্যাগলাইন হল “ন্যায় কা হক মিলনে তাক”। এই পদযাত্রাটি  মোট ৮৫টি জেলা জুড়ে হবে। ১৪ জানুয়ারি থেকে ৬,২০০ কিলোমিটার পর্যন্ত ‘ভারত জোড়  ন্যায় যাত্রা’ শুরু করবেন রাহুল গান্ধী । এই যাত্রা শেষ হবে ২০ মার্চ মুম্বইয়ে।

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার