পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের মাঝে চিন্তায় নিউজিল্যান্ড শিবির, কিন্তু কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : পাকিস্তানের বিরুদ্ধে টি ২০ সিরিজের মাঝে চিন্তা বাড়ল নিউজিল্যান্ড শিবিরে। ১৭ জানুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি ২০ সিরিজ। সেই ম্যাচে অধিনায়ক কেন উইলিয়ামসনের পরিবর্তে মাঠে নামার কথা ছিল জস ক্লার্কসনের। কিন্তু কাঁধে চোট থাকায় ক্লার্কসন খেলতে পারবেন না সেই ম্যাচ।

নিউজিল্যান্ড শিবিরের তরফে জানানো হয়েছে, জস ক্লার্কসনের চোট থাকায় তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে উইল ইয়াংকে। ইয়াং এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ১৪টি টি ২০ ম্যাচ খেলেছেন। টি ২০-তে গড় স্ট্রাইকরেট থেকে তাঁর স্ট্রাইকরেট অনেক কম। টি ২০-তে যেখানে গড় স্ট্রাইকরেট ১৩৩.৮৩, সেখানে ইয়ংয়ের স্ট্রাইকরেট ১০২.৩৬।

জানা গিয়েছে.ডানিদিনে তৃতীয় টি ২০ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন না কেন উইলিয়ামসন। হাঁটুর কিছু পরীক্ষা নিরিক্ষা বাকি উইলিয়ামসনের। আগামী ১৭ জানুয়ারি উইলিয়ামসনের আরও একটি হাঁটুর পরীক্ষা করা হবে। এই পরিস্থিতিতে দুরন্তে ফর্মে থাকা উইলিয়ামসন না থাকায় বেশ চিন্তায় পড়েছে নিউজিল্যান্ড। আরও দুশ্চিন্তার বিষয়, উইলিয়ামসেনর পরিবর্তে ক্লার্কসনকে খেলানোর কথা থাকলেও সেই ক্লার্কসনও খেলতে পারছেন না। উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচে ৪৬ রানে জেতে নিউজিল্যান্ড। উইলিয়ামসন ও ডারেল মিচেলের অর্ধশতরানের ওপর ভর করে ২০ ওভারে ২২৬ রান তোলে কিউয়িরা।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা