দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুঞ্চে জঙ্গি হামলার পর সতর্ক প্রশাসন, গভীর জঙ্গলে চলছে তল্লাশি

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার জম্মু কাশ্মীরের পুঞ্চে সেনা কনভয়ে হামলার ঘটনার ২৪ ঘণ্টা পরও জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। পুঞ্চ এলাকায় গভীর জঙ্গলে চলছে সেনাবাহিনীর তল্লাশি অভিযান।

সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, এদিন পুঞ্চে জঙ্গিদের খোঁজে আকাশপথে নজরদারি চালানো হয়েছে। পাশাপাশি তল্লাশি অভিযানে স্নিফার ডগ ব্যবহার করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জঙ্গিদের খোঁজ পাওয়া যায়নি। গত শুক্রবার রাতে পুঞ্চের কৃষ্ণঘাঁটি এলাকার কাছে সেনাবাহিনীর কনভয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই সময় সেনাবাহিনীদের ক্যাম্পে ফেরত নিয়ে যাওয়া হচ্ছিল। সেনা কনভয়ে এই হামলার ঘটনায় কোনও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনার পর থেকে ফের সতর্ক হয়ে যায় প্রশাসন। জঙ্গিরা ঠিক কোথায় লুকিয়ে রয়েছে, তা বের করতে তৎপরতা শুরু হয় সেনাবাহিনীর মধ্যে।

এর আগে গত বছর ২১ ডিসেম্বর এই পুঞ্চ এলাকাতেই জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। পুঞ্চের দেরা কি মোর এলাকায় সেনা কনভয়ে আচমকাই হামলা চালায় জঙ্গিরা। সেই ঘটনায় চার জন সেনা শহিদ হয়েছেন। গত বছর পুঞ্চ ও রাজৌরি এলাকায় চারটি জঙ্গি হামলার ঘটনা ঘটে। সেই হামলায় ১৯ জন সেনা শহিদ হয়েছিলেন। অন্যদিকে সেনাবাহিনীর গুলিতে গত বছর ৩০ জনের বেশি জঙ্গি খতম হয়েছে বলে জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

সিমেন্ট-প্লাস্টার ছাড়াই তৈরি হয়েছে ১১৫ ফুট উঁচু এই মন্দির, রয়েছে অসাধারণ কাহিনি

বাংলার সঙ্গেই তামিলনাড়ুতে ভোট, দক্ষিণের এই রাজ্যে এবার লড়াই ত্রিমুখী

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ