১১৯ বছরে এই প্রথম, রবিবার থেকে শুরু টুর্নামেন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ রবিবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। ১১৯ বছরের ইতিহাসে এই প্রথম সোমবারের পরিবর্তে রবিবার থেকে শুরু হল এই টেনিস টুর্নামেন্টটি। এবারের টুর্নামেন্টে শিরোপা জেতার দৌড়ে রয়েছেন নোভাক জকোভিচ।

প্রথমবার প্রথম রাউন্ডের ম্যাচগুলি দুই দিনে শেষ না করে তিন দিনে শেষ করার বিষয়টি চূড়ান্ত হয়েছে। সেন্টার কোর্ট, রড লেভার অ্যারেনা ও মার্গারেট কোর্ট অ্যারেনায় খেলা হবে ডে সেশনের ম্যাচগুলি। এই তিনটি কোর্টে তিনটি ম্যাচের পরিবর্তে সর্বোচ্চ দুটি করে ম্যাচের সিডিউল করা হয়েছে। গত বছর দ্বিতীয় রাউন্ডের একটি ম্যাচ স্থানীয় সময় ভোর ৪টে ৫ মিনিটে শেষ হয়। ভোর রাতের দিকে ম্যাচ শেষ হওয়ায় সমালোচনার ঝড় ওঠে। এরপরই নড়েচড়ে বসে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ।

এবারের টুর্নামেন্ট জেতার ব্যাপারে অনেকটাই এগিয়ে রয়েছে নোভাক জকোভিচ। তবে শিরোপা জেতার লড়াইতে রয়েছে স্পেনের খেলোয়াড় কার্লোস আলকারাজ। দুজনের মধ্যে লড়াই ভালোই জমবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। অন্যদিকে মেয়েদের বিভাগে শিরোপা জয়ের লড়াইতে এগিয়ে রয়েছে ইগা সোয়াটেক। ইগার পাশাপাশি আরিনা সাবালেঙ্কা, ইলিনা রাইবাকিনা, কোকো গফ শিরোপা জেতার দৌড়ে থাকবে। মেয়েদের বিভাগে শেষ পর্যন্ত কে জিতবেন, তা এখনই বলা যাচ্ছে না।

১৯০৫ সাল থেকে শুরু হয়েছিল আস্ট্রেলিয়ান ওপেন। অস্ট্রেলিয়ান ওপেন হলেও দুবার নিউজিল্যান্ডে হয়েছিল এই প্রতিযোগিতা। অস্ট্রেলিয়ান ওপেন খেলা হয় হার্ড কোর্টে। ১৯৮৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন খেলা শুরু হয় হার্ড কোর্টে। পুরুষ বিভাগে সবচেয়ে বেশি শিরোপা জিতেছিলেন নোভাক জকোভিচ। অন্যদিকে এই টুর্নামেন্টে হ্যাটট্রিক করেছেন তিন জন মহিলা। এই তিন জনের নাম স্টেফি গ্রাফ, মনিকা সেলস ও মার্টিনা হিঙ্গিজ।

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের