এল ক্লাসিকোর অপেক্ষায় ফুটবল বিশ্ব, কে জিতবে স্প্যানিশ সুপার কাপ

Share:

নিজস্ব প্রতিনিধি : আরেকটি এল ক্লাসিকোর অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব। রবিবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। সৌদি আরবের রিয়াদে হবে স্প্যানিশ সুপার কাপের এই ফাইনাল ম্যাচ। শক্তি, সামর্থ্য ও ছন্দের লড়াইতে দুই দলের মধ্যে পার্থক্য থাকলেও কাউকেই ফেভারিট হিসাবে ধরা যাচ্ছে না। ফলে সমানে সমানে লড়াই হবে বলে মনে করা হচ্ছে।

এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা পরস্পরের মুখোমুখি হয়েছে ২৫৫ বার। এরমধ্যে রিয়াল জয় পেয়েছে ১০৩ বার। অন্যদিকে বার্সিলোনা জয় পেয়েছে ১০০ বার। ৫২ বার ম্যাচ ড্র হয়েছে। গোলসংখ্যার দিক দিয়ে বার্সিলোনার থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ গোল করেছে ৪২৬টি। অন্যদিকে বার্সিলোনা গোল করেছে ৪১৬টি। ঘরের মাঠে রিয়াল জয় পেয়েছে ৬৫টি। অন্যদিকে ঘরের মাঠে বার্সিলোনা জয় পেয়েছে ৬৩টি।

১৯৫৩ সালে বার্সিলোনাকে বড় ব্যবধানে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। ১১-১-এর ব্যবধানে বার্সাকে হারিয়েছিল রিয়াল। সেটাই ছিল এল ক্লাসিকোতে সবচেয়ে বড় ব্যবধানে জয়। ম্যাচ শুরুর আগে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি জানান, ‘এই বছর রিয়াল অনেকটাই বদলে গেছে। খেলোয়াড় বদলে গেছে। প্রতিভাও বদলে গিয়েছে। ফাইনালে চার জন মিডফিল্ডারকে খেলানো হবে।‘ অন্যদিকে বার্সিলোনার কোচ জাভি হার্নান্দেজ জানান, ‘এল ক্লাসিকোতে ফেভারিট বলে কিছু নেই। ছোট ছোট বিষয়গুলি ম্যাচের ভা্গ্য পাল্টে দিতে পারে। এবারে শিরোপা জেতা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।‘

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে