পুরনো নির্বাচক কমিটির ওপর ক্ষোভ উগড়ে দিলেন ম্যাথুস

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রায় তিন বছর পর টি ২০ দলে ফিরে জিম্বাবোয়ের বিরুদ্ধে রোমাঞ্চকর জয় এনে দিয়েছিলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। রোমাঞ্চকর এই জয় এনে দেওয়ার পরই গত নির্বাচক প্যানেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শ্রীলঙ্কার এই অলরাউন্ডার।

গত নির্বাচক কমিটির সমালোচনা করে ম্যাথুস জানান, ‘শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের শেষ দুই মরশুমে আমি ব্যাটিং ও বোলিং ভালো করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাকে টি ২০ বিশ্বকাপগুলিতে জায়গা দেওয়া হয়নি। আমাকে কোনও কারণও বলা হয়নি। আপনি যদি অ্যাজেন্ডার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন, তাহলে এমনটাই ঘটতে পারে। আমাকে চ্যাম্পিয়ান্স ট্রফিতেও সুযোগ দেওয়া হয়নি।‘ একইসঙ্গে আত্মবিশ্বাসের সুরে ম্যাথুস জানান, ‘যদি কেউ অনুশীলন ও খেলা মন দিয়ে করে, তাহলে ভালো পারফরমেন্স করা যায়। গত দু বছর ধরে আমি প্রচেষ্টা চালিয়ে গেছি। আমার মনে হয়, খেলা চালিয়ে যেতে পারব।‘

উল্লেখ্য, জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে দুই ওভারে ম্যাথু দেন ১৩ রান। পাশাপাশি ৩৮ বলে ৪৬ রান করেন শ্রীলঙ্কার এই অলরাউন্ডার। ম্যাথু অ্যাঞ্জেলোর এই সফল পারফরমেন্সের পরই প্রাক্তন নির্বাচক কমিটির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে নির্বাচক কমিটির প্রধান ছিলেন প্রমদ্যা বিক্রমাসিংঘে। নতুন নির্বাচক কমিটি গঠনের পর প্রধান হন উপুল থারঙ্গা। গত ওয়ানডে বিশ্বকাপে মাঝপথে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন ম্যাথুস। গত দুবছর দলের বাইরে থাকার পর সীমিত ওভারের ম্যাচে ফিরেছিলেন ম্যাথুস।

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন