মানুষের মতোই আয়ু এবার ব্যাটারিরও

Share:

নিজস্ব প্রতিনিধি : সাওমি, অপো. ভিভোর মতো সস্তা দামের চিনা ফোনে তো বাজার আগেই ছেয়ে গিয়েছে ভারতে। এবার দীর্ঘমেয়াদি মোবাইলের ব্যাটারি তৈরি করল চিনা সংস্থা। চিনা সংস্থা বেটাভোল্ট এই নিউক্লিয়ার ব্যাটারিটি তৈরি করেছে। একবার ব্যাটারিটি কিনলে ৫০ বছর আর চার্জিং দেওয়ার কোনও প্রয়োজন হবে না।

ইতিমধ্যে অত্যাধুনিক এই ব্যাটারিটির যাবতীয় পরীক্ষা নিরিক্ষার কাজ শেষ হয়ে গিয়েছে। জানা গিয়েছে, এই নিউক্লিয়ার ব্যাটারিটি ব্যবহার করা যাবে মোবাইল ফোন ও ড্রোনে। সংস্থার তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেখানে দীর্ঘ মেয়াদি নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন, সেখানে এই ব্যাটারি ব্যবহার করা যাবে। এয়ারোস্পেস, এআই সরঞ্জাম, মেডিক্যাল সরঞ্জাম, মাইক্রোপ্রসেসর, অ্যাডভান্স সেন্সর, ছোট ড্রোন ও মাইক্রো রোবটেও এই অত্যাধুনিক ব্যাটারি ব্যবহার করা যাবে। মনে করা হচ্ছে, নতুন আবিষ্কৃত এই ব্যাটারি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে নয়া বিপ্লব আনতে সক্ষম।

জানা গিয়েছে, নতুন তৈরি হওয়া এই ব্যাটারি পরিবেশবান্ধব। ব্যাটারিটি এমন পদ্ধতিতে তৈরি করা হয়েছে রেডিওঅ্যাকটিভ নয়। ফলে পরিবেশকেও ক্ষতিসাধন করবে না। ব্যাটারি নির্মাতা সংস্থার তরফে দাবি করা হয়েছে, অত্যাধুনিক এই ব্যাটারি -৬০ ডিগ্রি সেলসিয়াস থেকে ১২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে সক্ষম। এখনও পর্যন্ত পরীক্ষা নিরিক্ষার কাজ পুরোপুরি শেষ হয়নি। পরীক্ষা নিরিক্ষা পুরোপুরি শেষ হয়ে গেলেই নতুন এই ব্যাটারিটি উৎপাদনের পরিমাণও বাড়ানো হবে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন