‘ইন্ডিয়া’ জোটে আসন সমঝোতা নিয়ে জট কাটবে, আশাবাদী রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি, চিয়েপোবোজো (নাগাল্যান্ড): ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের মধ্যে মসৃণভাবেই আসন সমঝোতা হবে বলে আশাবাদী রাহুল গান্ধি। ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র তৃতীয় দিনে মঙ্গলবার প্রথমবার সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, ‘ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে আসন সমঝোতার বিষয়টি সহজেই মিটে যাবে। কারণ ইন্ডিয়া জোটের সব শরিক দলগুলির লক্ষ্য একটাই, মোদি সরকারের অপশাসন থেকে দেশবাসীকে মুক্তি দেওয়া।’ আগামী লোকসভা ভোটে বিজেপিকে হঠিয়ে ইন্ডিয়া জোট ক্ষমতায় ফিরবে বলেও আত্মপ্রত্যয়ের সঙ্গে দাবি করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

গত রবিবার মণিপুরের থাউবাল জেলা থেকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করেছিলেন রাহুল গান্ধি। গতকাল সোমবারই মণিপুর থেকে নাগাল্যান্ড প্রবেশ করেছিল যাত্রা। এদিন তৃতীয় দিনের যাত্রা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রাক্তন কংগ্রেস সভাপতি। ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে আসন সমঝোতা নিয়ে যে জট তৈরি হয়েছে তা নিয়ে প্রশ্ন করা হলে এক গাল হেসে রাহুল বলেন, ‘জোট শরিক দলগুলি আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করেছে। ওই আলোচনা যথেষ্টই ইতিবাচক। যেখানে যেখানে সমস্যা রয়েছে, সেখানে আসন সমঝোতা নিয়ে জটিলতা কেটে যাবে। সব কিছু ভালয়-ভালয় মিটে যাবে বলে মনে করছি। নিজেদের মধ্যে মতবিরোধ মিটিয়ে ইন্ডিয়া জোটের প্রত্যেকটি শরিক দল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপাবে এবং আমি নিশ্চিত, লোকসভা ভোটে ভালো ফল করবে ইন্ডিয়া জোট।’

অন্যতম শরিক তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ইন্ডিয়া জোট নিয়ে হতাশ কিনা জানতে চাওয়া হলে রাহুল বলেন, ‘নীতীশজি হতাশ হওয়ার খবর সবটাই সংবাদমাধ্যমের একাংশের মনগড়া কাহিনী। মূল ইস্যু থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতে গল্প ফাঁদছে গদি মিডিয়াগুলো।’

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার