‘কিলার লুক’ দেখাতে গিয়েই ‘সিক্স প্যাক’ বানান মনোজ, আসল সত্যিটা কী?

ছবিটি বাস্তব নয় বরং মর্ফড। আসলে এটি তাঁর সম্প্রতি প্রকাশিত সিরিজ, কিলার স্যুপের প্রচারমূলক প্রচারণার একটি অংশ ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের শুরুতেই চেনা ছন্দ থেকে বেরিয়ে একটি অচেনা ছন্দের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা মনোজ বাজপেয়ী। যা দেখে রীতিমতো চমকে যান তাঁর ভক্তরা। ছবিতে দেখা যায়, শার্টবিহীন তাঁর শরীরে ৬ খানা অ্যাবস, যেমনটা দেখা যায় হৃতিক রোশন, শাহরুখ খান, সলমান খানের শরীরে। সুঠাম চেহারার অধিকারী নায়কদের মধ্যে তাঁদের শারীরিক গঠনই ভক্তদের কাছে চেনা, সেক্ষেত্রে মনোজ বাজপেয়ী একটু কম মানানসই। তাই সিক্স প্যাকের অধিকারী মনোজ বাজপেয়ীর ক্ষেত্রে যায়না। যদিও অভিনেতা জানিয়েছিলেন দীর্ঘদিন ডায়েট মেনে চলেই আজ তাঁর এমন বডি।

যে কারণে তিনি রাতেও ডিনার করা ছেড়ে দিয়েছেন বহু বছর। তাই ভক্তদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে, ইনি মনোজ বাজপেয়ীই। আধুনিক প্রযুক্তির অপব্যবহারে আজকাল যে হারে ডিপফেক এবং মর্ফড করা ভিডিওর মাত্রা বেড়ে গিয়েছে, তাতে মনোজ বাজপেয়ীর এই চেহারা অনেকের কাছেই অবিশ্বাসযোগ্য ছিল। কিন্তু ভক্তদের ধারণাই সঠিক, ছবিটি মর্ফড করা অর্থাৎ নকল। বিষয়টি নিজেই জানালেন অভিনেতা। সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে একটি কথোপকথনে, মনোজ বাজপেয়ী তাঁর শারীরিক রূপান্তর প্রসঙ্গে বলেন, ছবিটি বাস্তব নয় বরং মর্ফড। আসলে এটি তাঁর সম্প্রতি প্রকাশিত সিরিজ, কিলার স্যুপের প্রচারমূলক প্রচারণার একটি অংশ ছিল।

তবে মর্ফড ফটো শেয়ার করার পিছনে কারণ, “ছবির নির্মাতারা এই ছবি দিয়ে সিরিজের প্রচারের মাত্রা বাড়াতে চেয়েছিল, এবং তাঁরা এটি করতে সফল হয়েছে।” আসলে তাঁরা বোঝাতে চেয়েছিল স্যুপ খেয়ে মনোজ বাজপেয়ীরও বডি মারাত্মক সুন্দর হয়ে গিয়েছে। বছরের প্রথম দিন অভিনেতা তাঁর ইনস্টাগ্রামে আত্ম বিশ্বাসের সঙ্গে তাঁর সিক্স প্যাকের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “নতুন বছর নতুন আমি! Dekho d̶e̶l̶i̶c̶i̶o̶u̶s̶ স্যুপ কা মেরি বডি পে আসর। পোস্টটি শুধু বাজপেয়ীর ভক্তদেরই বিস্মিত করেনি বরং তাঁর সহকর্মীদেরও অবাক করেছিল। চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ অভিনেতাকে বলেন, “ছুপ্পে রুস্তম”।

পুলিশের চোখে ধুলো দিয়ে চলন্ত প্রিজন ভ্যান থেকে চম্পট দাগি আসামি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

সামান্য পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে খুন পাষণ্ড স্বামীর

শ্লীলতাহানি ও বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘টাকা দিয়ে অযোগ্যরা কাজ পেয়েছেন’, টলিউডে শুরু হচ্ছে SIR, বড় ঘোষণা পাপিয়ার

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের

বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস

পুর আইন মেনে বৈঠক ডাকতে পারবেন মালা রায়, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

মা ক্যান্টিন এবার থেকে মা-আহার, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের