মেয়ের জন্মদিনে LA-মন্দিরে পুজো নিক-প্রিয়াঙ্কার, মুগ্ধ ভক্তরা

মালতি ১৫ জানুয়ারি ২ বছরে পা রেখেছে। লস অ্যাঞ্জেলসেই মেয়ে মালতির দ্বিতীয় জন্মদিন উদযাপন করেছেন নিক-প্রিয়াঙ্কা। মালতীর জন্মদিনের দিনটা তাঁরা শুরু করেছিলেন শহরের একটি মন্দিরে পুজো দিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে ২ বছর হয়ে গেল তাঁর! ২০২২ সালের জানুয়ারি মাসেই তাকে পরিবারে স্বাগত জানায় গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া। হ্যাঁ, সে আর কেউ নয়, তাঁর এবং নিক জোনাসের মেয়ে মালতি মেরি জোনাস। আচমকা মেয়ের কথা প্রকাশ্যে এনে ভক্তদের রীতিমতো চমকে দিয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কেননা, তিনি সারোগেসির মাধ্যমে মেয়েকে স্বাগত জানান। বিষয়টি লুকিয়েই রেখেছিলেন অভিনেত্রী। পরে অবশ্য অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন যে, তাঁর শরীরে কিছু সমস্যা থাকার জন্যে তাঁকে সারোগেসির সাহায্য নিতে হয়। ২০১৮ সালে নিজের থেকে ১০ বছরের ছোট পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে পাকাপাকিভাবে লস অ্যাঞ্জেলেসেই থাকেন প্রিয়াঙ্কা চোপড়া।

বর্তমানে তিনি হলিউডের একজন মস্ত বড় স্টার। বলিউডকে বিদায় জানিয়েছেন অনেকদিন হল। তবে যাই হোক না কেন, বিদেশে থেকেও দেশের সংস্কৃতিকে একচুলও ভোলেন নি নায়িকা। অন্যদিকে ভারতীয় কন্যাকে বিয়ে করে নিকও এখন ভারতের জামাই। তাই মেয়ের জন্মদিনে ঠাকুর পুজো দিতে ভোলেন নি তারকা দম্পতি। মালতি ১৫ জানুয়ারি ২ বছরে পা রেখেছে। লস অ্যাঞ্জেলসেই মেয়ে মালতির দ্বিতীয় জন্মদিন উদযাপন করেছেন নিক-প্রিয়াঙ্কা। মালতীর জন্মদিনের দিনটা তাঁরা শুরু করেছিলেন শহরের একটি মন্দিরে পুজো দিয়ে। শুধু তাই নয়, ‘দেশি গার্ল’ তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাদের মন্দির দর্শনের ছবি শেয়ার করে লিখেছেন, ”তিনি আমাদের অলৌকিক। এবং তার বয়স ২।” প্রিয়াঙ্কা, নিক এবং মালতির সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া মা মধু চোপড়াও ছিলেন। একটি ছবিতে, প্রিয়াঙ্কাকে মন্দির চত্বরে পুজোর জন্য মালতীকে কোলে নিয়ে যেতে দেখা যায়। তাঁর মা মধুকেও প্রিয়াঙ্কা, নিক জোনাস এবং মালতির সঙ্গে প্রার্থনা করতে দেখা যায়।

ছবিগুলি ভাইরাল হতেই উপচে পড়ে ভক্তদের বন্যা। বিদেশে বসবাস করেও ভারতীয় সংস্কৃতি ভুলে না যাওয়ায় অভিনেত্রীর প্রশংসা করছেন সবাই। মালতিকে নিয়ে সম্প্রতি প্রিয়াঙ্কা এবং নিক, মেক্সিকোতে নববর্ষ উদযাপন করতে গিয়েছিলেন। অভিনেত্রী তার ভক্তদের জন্য সেখান থেকে একাধিক ছবি শেয়ার করে নববর্ষের শুভেচ্ছা জানান। প্রাক্তন মিস ওয়ার্ল্ডকে শেষবার স্যাম হিউহানের সঙ্গে রোমান্টিক কমেডি ফ্লিক লাভ এগেইন-এ দেখা গিয়েছিল। ছবিটি ‘এসএমএস ফার ডিচ’ নামে ২০১৬ সালের একটি জার্মান চলচ্চিত্রের ইংরেজি রিমেক। পিসিকে পরবর্তী অ্যাকশন কমেডি ফিল্ম হেডস অফ স্টেটে দেখা যাবে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল