মোহনবাগানকে ৩-১ গোলে হারিয়ে ডার্বি জয় ইস্টবেঙ্গলের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভুবনেশ্বরের মাঠে শুক্রবার রাতে কলিঙ্গ সুপার কাপে কলকাতার ডার্বিতে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে নিয়ে ছেলেখেলা করে ৩-১ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। আর সবুজ মেরুন শিবিরকে হারিয়ে সেমিফাইনালে শেষ চারে পৌঁছল কার্লেস কুয়াদ্রাতের শিষ্যরা। ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেছেন ক্লেন্টন সিলভা। বাকি গোলটি নন্দকুমারের। মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেছেন হেক্টর হেউস্তে।

কলিঙ্গ স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠেছিল দুই দলের ম্যাচ। তিন মিনিটের মাথায় লাল-হলুদ বক্সের মধ্যে কিয়ান নাসিরির থেকে বল পেয়ে গোল করেন আর্মান্দো সাদিকু। কিন্তু কিয়ান অফসাইডে থাকায় বাতিল করা হয় গোল। পাল্টা আক্রমণে উঠে আসে ইস্টবেঙ্গলও। ৮ মিনিটে মোহনবাগান গোলরক্ষক অর্শ আনোয়ারের ভুলে ফাঁকা জায়গায় বল পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভা। ১৯ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের কর্নার থেকে গোল করে বাগানকে এগিয়ে দেন হেক্টর ইউস্তে। গোল খাওয়ার পরেই তেড়েফুঁড়ে ঝাঁপায় ইস্টবেঙ্গল। ২১ মিনিটে বাগান গোলরক্ষকের হাতে লেগে বল ফিরে এসেছিল। কিন্তু ফিরতি বলে গোল করতে পারেননি নন্দকুমার।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লাল-হলুদ ব্রিগেডকে। ২৪ মিনিটে বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে গোল করে সমতা ফেরান ইস্টবেঙ্গলের ক্লেন্টন সিলভা। সমতা ফেরানোর পরেই মোহনবাগানকে চেপে ধরে ইস্টবেঙ্গল। যদিও একাধিক গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হন নন্দকুমার-ক্লেন্টন সিলভারা। উল্টে বিরতির ঠিক আগে পেনাল্টি পেয়েছিল মোহনবাগান। পেত্রাতোস প্রথমে গোল করেছিলেন। কিন্তু তিনি মারার আগে ফুটবলার বক্সে ঢুকে পড়ায় দ্বিতীয় বার পেনাল্টি নিতে হয়। দ্বিতীয় বার পোস্টে মারেন তিনি। এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ মিস করে বাগান।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য দুই দলই ঝাঁপায়। যদিও ইস্টবেঙ্গলের আক্রমণের ঝাঁজ ছিল অনেক বেশি। ৬৩ মিনিটে বাগান ডিফেন্ডার রবি রানার ভুলে বল পেয়ে যান ক্লেটন সিলভা। তাঁর বল পোস্টে লেগে ফেরার পথে নন্দকুমার ফিরতি বল জালে জড়িয়ে দেন। ২-১ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৮০ মিনিটে একটি নিরীহ হেড ঠিকমতো ধরতে পারেননি বাগানের গোলরক্ষক অর্শ আনোয়ারের। তাঁর হাত থেকে বল ছিটকে আসা মাত্র তা গোলে ঠেলে লাল-হলুদকে ৩-১ গোলে এগিয়ে দেন ক্লেন্টন সিলভা।

চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রীয় সরকারের, কেন এমন সিদ্ধান্ত?

মোবাইল দেখিয়ে খাওয়াচ্ছেন শিশুকে? জানুন কি ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে…

হার্টবিটের ওঠানামার নিয়ন্ত্রণ কি স্বাভাবিক? HRV  নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

গঙ্গা সপ্তমী আর গঙ্গা দশেরা কী এক? জেনে নিন দুই তিথির পার্থক্য ও বিশেষ যোগ

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে