রশ্মিকা মান্দান্নার ‘ডিপফেক’ ভিডিওর মূল অভিযুক্ত গ্রেফতার

যাই হোক, অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার ডিপফেক ভিডিওর জন্য দায়ী ব্যক্তিকে আজ গ্রেফতার করা হয়েছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ধরা পড়ল অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার ডিপফেক ভিডিও বানানোর অভিযুক্ত। মাস কয়েক ধরেই ‘ডিপফেক’-এর অত্যাচারে নাজেহাল বলিউড সেলিব্রিটিরা। প্রথমে ‘ডিপফেক’-এর শিকার হয়েছিলেন অভিনেত্রী রশ্মিকা মান্দান্না। যার মুখ বসিয়ে দেওয়া হয়েছিল একজন ইন্দো-আমেরিকান মহিলার মুখে। সেই সময়ে অভিনেত্রীর সমর্থনে আওয়াজ তুলেছিলেন একাধিক তারকারাও। অভিনেত্রীর ডিপফেক ভিডিওটি নিয়ে প্রথম অমিতাভ বচ্চন নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঙ্কার দেন। প্রযুক্তির অপব্যবহারে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন রশ্মিকা মান্দান্নাও। এরপর ক্যাটরিনা, কাজল, প্রিয়াঙ্কা সকলেই একইরকম ডিপফেকের শিকার হন। তাঁদের সবারই মুখ অশ্লীল ছবিতে ব্যবহার করা হয়েছিল। যার খপ্পর থেকে বাদ যায়নি অভিনেতা সোনু সুদও। যাই হোক, অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার ডিপফেক ভিডিওর জন্য দায়ী ব্যক্তিকে আজ গ্রেফতার করা হয়েছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে।

তাঁর ভিডিওটি গত বছরের নভেম্বরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ভিডিওটি প্রাথমিকভাবে ব্রিটিশ-ভারতীয় প্রভাবশালী জারা প্যাটেলের ছিল। ভিডিওতে দেখা গিয়েছে, জারা একটি কালো পোশাক পরে একটি লিফটে প্রবেশ করেছে৷ আর তার শরীর এক রেখে ডিপফেক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, মিস প্যাটেলের মুখে মান্দান্নার মুখ বসিয়ে দেওয়া হয়। এরপর কেন্দ্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে একটি পরামর্শ জারি করে বলেছিল, যাতে সমস্ত ডিপফেক গুলিকে কভার করে, অভিযুক্তদের শাস্তির উপর জোর দেওয়া হয়৷ কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ডিসেম্বরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির সঙ্গে দেখা করেছিলেন। এরপর রশ্মিকা মান্দানা ডিপফেক ভিডিও মামলায় গুরুত্বপূর্ণ ক্লুগুলি যাচাই করার লক্ষ্যে তদন্ত শুরু করেছিল পুলিশ। ডিপফেক হল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা সিন্থেটিক মিডিয়ার একটি রূপ, যা ভিজ্যুয়াল এবং অডিও উভয় উপাদানকে ম্যানিপুলেট করার জন্য ব্যবহার করা হয়। ২০১৭ সালে এই শব্দটি প্রাধান্য লাভ করে যখন একজন Reddit ব্যবহারকারী ম্যানিপুলেটেড ভিডিও শেয়ার করার জন্য একটি প্ল্যাটফর্ম চালু করেন।

তারপর থেকে, ডিপফেক প্রযুক্তি বিকশিত হতে থাকে, আর এটি এখন সাইবার অপরাধীদের জন্য ব্যক্তি, কোম্পানি বা এমনকি সরকারের সুনামকে ব্যাহত ও ক্ষতি করার একটি সম্ভাব্য অস্ত্র হয়ে উঠেছে।কেন্দ্রীয় আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি বলেছেন যে, “ডিপফেক আমাদের সকলের জন্য একটি বড় সমস্যা৷ আমরা সম্প্রতি সমস্ত বড় সোশ্যাল মিডিয়া ফর্মগুলিতে নোটিশ জারি করেছি, তাদের ডিপফেকগুলি সনাক্ত করার জন্য পদক্ষেপ নিতে বলেছি, এই বিষয়বস্তুগুলি সরানোর জন্য৷”

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার