গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সইফ আলি খান

দীর্ঘদিন ধরেই অভিনেতা এই সমস্যায় ভুগছিলেন, দীর্ঘদিন ধরে তা ঝুলে ছিল। বিভিন্ন ব্যস্ততার কারণে তিনি অস্ত্রোপচার করতে পারেননি। আজ সেই সুযোগ এসেছে, তবে অভিনেতার অস্ত্রোপচার খুব গুরুতর নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সারাদেশ এখনও মজে রয়েছেন রাম লালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে। আজ ২২ জানুয়ারি, কথা অনুযায়ী প্রাণ প্রতিষ্ঠা হল শ্রীরাম চন্দ্রের। ৫০০ বছরের অপেক্ষার পর অবশেষে রাম জন্মভূমি তেই প্রতিষ্ঠিত হল রামমন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে প্রাণ প্রতিষ্ঠা হল রাম লালার। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকারা। কিন্তু ধর্মের কারণে আমন্ত্রণ পাননি একাধিক তারকারা। যার মধ্যে রয়েছেন বলিউডের সুপারস্টার শাহরুখ, সলমান, আমির খান, দীপিকা পাড়ুকোন, সইফ আলি খান, করিনা- সহ একাধিক তারকারা। তাই কী এমন আনন্দের দিনে পতৌদি পরিবারে দুঃখের ছায়া। কারণ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় অভিনেতা সইফ আলি খান। সোমবার, ২২ জানুয়ারী মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছে অভিনেতা। তাঁর হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিনেতার ভক্তরা। যারা তার স্বাস্থ্যের আপডেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

রিপোর্ট অনুযায়ী, অভিনেতা তাঁর হাঁটু ও কাঁধে চোট পেয়েছেন। সাইফের স্ত্রী, অভিনেত্রী করিনা কাপুর খান মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে তাঁর স্বামী সাইফ আলি খানের পাশে রয়েছেন বলে জানা গিয়েছে। বলিউডের নবাব নামেই পরিচিত সাইফ আলি খান। বলা হচ্ছে, আজ সকাল থেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন সাইফ। তার অস্ত্রোপচার হয়েছে। রিপোর্ট আরও বলছে যে,সাইফ আলি খানের হাঁটু ও ট্রাইসেপে চোট গেছে। তাই সাইফের কনুই অস্ত্রোপচার হয়েছে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই অভিনেতা এই সমস্যায় ভুগছিলেন, দীর্ঘদিন ধরে তা ঝুলে ছিল। বিভিন্ন ব্যস্ততার কারণে তিনি অস্ত্রোপচার করতে পারেননি। আজ সেই সুযোগ এসেছে, তবে অভিনেতার অস্ত্রোপচার খুব গুরুতর নয়। ইতিমধ্যেই অপারেশন শেষ হয়েছে, এবং সাইফও এখন ভালো আছেন। তাই ভক্তদের চিন্তার কিছু নেই। সাইফ আলি খানের চোট এই প্রথম নয়। এর আগেও শুটিং সেটে বেশ কয়েকবার আহত হয়েছিলেন তিনি।

২০১৬ সালে রেঙ্গুন ছবির শুটিংয়ের সময় সাইফের বুড়ো আঙুলেও চোট লেগেছিল। এর পরে তার অস্ত্রোপচার করা হয়েছিল, তবে সেই অস্ত্রোপচারটিও খুব গুরুতর ছিল না। চলচ্চিত্রে সাইফের জাদু অব্যাহত। ৫৩ বছর বয়সেও তিনি চলচ্চিত্রে তার জাদু ছড়াচ্ছেন। অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের চলচ্চিত্র আদিপুরুষে। তবে বক্স অফিসে খুব একটা ব্যবসা করতে পারেনি এই ছবি। সাইফের চরিত্র নিয়েও অনেক মজা করা হয়েছিল। তাঁর পাইপলাইন এখন অনেক বড় চলচ্চিত্র রয়েছে। এ বছর তাকে অ্যাকশন-থ্রিলার তেলেগু ছবি দেবরাতে দেখা যাবে। সাইফের এই ছবি ইতিমধ্যেই আলোচনায়। এছাড়াও সাইফকে দেখা যাবে গো গোয়া গন ছবিতেও।

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ