মাদক পাচারে জড়িত থাকায় ভিয়েতনামে একদিনেই ৯ জনকে ফাঁসির সাজা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মাদক পাচারের মতো জঘন্য কাজে জড়িত থাকায় সোমবার একই সঙ্গে ৯ পাচারকারীকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল ভিয়েতনামের এক আদালত। কমিউনিস্ট শাসিত দেশটির মাদক পাচারকে চরম অশপরাধ হিসাবেই গণ্য করা হয়। ওই অপরাধে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।  

ভিয়েতনামের স্থানীয় সংবাদমাধ্যম ‘ভিএন এক্সপ্রেস’ এক প্রতিবেদনে জানানো হয়েছে, এদিন যে ৯ মাদক পাচারকারীকে ফাঁসির সাজা শোনানো হয়েছে তাদের ২০২২ সালে লাওস থেকে ভিয়েতনামে ১০৫ কেজি মেথামফেটামিন ও হেরোইন পাচারের অপরাধে গ্রেফতার করা হয়েছিল। দ্রুত বিচার প্রক্রিয়া চালানো হয়। ওই বিচার প্রক্রিয়া শেষে ৯ জনকেই ফাঁসির সাজা শোনানো হয়েছে।  

কিংবদন্তী কমিউনিস্ট নেতা হো চি মিনের দেশ ভিয়েতনামে  বিশ্বের সবচেয়ে কঠিন মাদক আইন রয়েছে। কোনও ব্যক্তি  ১০০ গ্রাম বা তার বেশি হেরোইন, মেথামফেটামিন, কোকেন বা অ্যামফিটামিন পাচারের জন্য দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের সাজা পেতে হয়। যদিও কঠোর সাজা সত্বেও দেশটিতে মাদকপাচারের ঘটনায় রাশ টানা যাচ্ছে না। ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রকের তথ্য অনুসারে, ২০২৩ সালে মাদক পাচারের অভিযোগে ২৬ হাজার ৪৬৯টি মামলায় ৪১ হাজার ৪০০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তার আগের বছর ২০২২ সালে ৩৬ হাজার জনকে গ্রেফতার করা হয়। গত বছরের নভেম্বরে হো চি মিন শহরের একটি আদালত ২০২০ সালে কম্বোডিয়া থেকে ২১৬ কেজি মাদক ভিয়েতনামে নিয়ে যাওয়ার অভিযোগে একটি ট্রান্স-ন্যাশনাল মামলায় মোট ১৮ জনকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছিল।

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য