Loading live market data...
Loading active stocks...
Connecting...

রামমন্দিরে মোদির সামনে নতজানু বিগ বি, পা ছোঁয়ার বিফল চেষ্টা

কিন্তু শুধুমাত্র সামান্য কথা বিনিময় তাঁদের, মোদীকে অনেক কথা বলতে চাইলেও মোদী একপ্রকার অভিনেতাকে এড়িয়ে চলে গেলেন, বিষয়টি নেটিজেনদের নজর এড়িয়ে যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু প্রতীক্ষার অবসান! অবশেষে উদযাপন হয়ে গেল রামমন্দির। ২২ জানুয়ারী ঠিক ১২ টা বেজে ১০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে রাম লালার ‘প্রাণ প্রতিষ্ঠা’ হল।দীর্ঘ ৫০০ বছরের অপেক্ষার পর অবশেষে রাম জন্মভূমিতেই প্রতিষ্ঠিত হল রামমন্দির। গত কয়েক দিন ধরেই রামমন্দিরের উদ্বোধন নিয়ে মেতে ছিল দেশবাসী। সোমবার সকাল থেকেই অযোধ্যায় ভক্তদের মেলা বইছিল, সঙ্গে বসেছিল চাঁদের হাট। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, রণবীর-আলিয়া, ভিকি-ক্যাটরিনা, সুভাষ ঘাই, আয়ুষ্মান খুরানা, মাধুরী দীক্ষিত, রজনীকান্ত, রামচরণ সহ একাধিক দেশের তাবড় তাবড় তারকারা এদিন অযোধ্যায় উপস্থিত ছিলেন। এদিন সকলেই দেশীয় ঐতিহ্যবাহী পোশাকে হাজির ছিলেন মন্দির চত্বরে। সকাল থেকেই অভিনেতাদের রামমন্দির থাকার বিশেষ বিশেষ কীর্তি সোশ্যাল মিডিয়ায় ধরা পড়েছে। যেমন, যেটি সর্বাধিক ভাইরাল হয়েছে তা হল, রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সময় তারকাদের সেলফি তোলার ধুম।

যেখানে ফ্রেমবন্দি হয়েছেন রণবীর-আলিয়া,ভিকি-ক্যাটরিনা, মাধুরী থেকে সকলেই। যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ধুম উঠেছে। ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ভক্তি ভূলে নমস্কার তারকাদের এই আচরণ অনেকেই মেনে জিতে গেলেন পারেননি। এদিকে আবার অযোধ্যায় নেমে রণবীর-আলিয়া, ভিকি-ক্যাটরিনার আরেকটি দৃশ্য দেখে অবাক সবাই। কেউই হেঁটে মন্দিরে প্রবেশ করলেন না, তাঁদের ইলেকট্রিক টোটোতে করে মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া হল। এই নিয়েই কম কটাক্ষ হয়নি। এদিকে আজ সকাল থেকেই রামমন্দিরে সোনু নিগম, শংকর মহাদেবন, অনুরাধা পারওয়াল সহ সকলেই ভোজন গেয়েছেন। তবে এদিন আশ্চর্য কান্ড হল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বক্তব্য শেষ করে সবার সঙ্গে দেখা করতে নামলেন তখন তারকাদের একপ্রকার পাত্তাই দিলেন না প্রধানমন্ত্রী মোদি। প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চনও তার ছেলে এবং অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে রাম মন্দির প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠানে যোগ দেন।

 

ইভেন্টের একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেলিব্রিটিদের শুভেচ্ছা জানাচ্ছিলেন তখন সময় বিগ বি-র হাত জোড় করে মোদির সামনে যান। কিন্তু শুধুমাত্র সামান্য কথা বিনিময় তাঁদের, মোদীকে অনেক কথা বলতে চাইলেও মোদী একপ্রকার অভিনেতাকে এড়িয়ে চলে গেলেন, বিষয়টি নেটিজেনদের নজর এড়িয়ে যায়নি। কেউ কেউ বললেন, অমিতাভ বচ্চনকে পাত্তাই দিলেন না নরেন্দ্র মোদি। যেখানে রামমন্দির উদ্বোধনের কিছুদিন আগেই অযোধ্যায় ১৫ কোটির বিশাল জমি কিনেছেন অভিনেতা। সম্ভবত, সেখানে তিনি হোটেল বানাবেন। সবটাই ব্যবসায়িক বুদ্ধি। ভিডিওতে অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রীকে হাত জোড় করে শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি যখন মন্দিরে যাচ্ছিলেন, প্রধানমন্ত্রী বিগ বি-কে জিজ্ঞাসা করেছিলেন যে, তারা কেবল বাইরে থাকবেন কিনা। অমিতাভ বচ্চন সম্ভবত হ্যাঁ বলেছিলেন।

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার