বিহারে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় রাহুলের সভায় থাকছেন নীতীশ-লালু

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: ‘ইন্ডিয়া’ জোটে ফাটলের মনগড়া অভিযোগ খারিজ করতে বিহারের মাটিতে রাহুল গান্ধির সভায় হাজির থাকছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও লালুপ্রসাদ যাদব। সোমবার এমনই দাবি করেছেন বিহার প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা বিধান পরিষদ সদস্য প্রেমচন্দ্র মিশ্র।

আগামী ২৯ জানুয়ারি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি হয়ে বিহারের কিষাণগঞ্জে পৌঁছবে রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। ওই দিন কিষাণগঞ্জেই রাত কাটাবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। পরের দিন ৩০ জানুয়ারি পূর্ণিয়ায় পৌঁছবেন রাহুল। পরের দিন অর্থা‍ৎ ৩১ জানুয়ারি কাটিহারে প্রবেশ করবে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। লোকসভা ভোটের আগে বিহারে মহাজোটের শরিকদের ঐক্যবদ্ধ ছবি তুলে ধড়তে কোমর কষে ঝাঁপিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। রাহুলের কর্মসূচিতে যাতে জোটের দুই শরিক জেডিইউ এবং আরজেডির তরফে শীর্ষ নেতাদের কেউ হাজির থাকেন, সেই চেষ্টা চালানো হয়েছে।

বিহার প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রেমচন্দ্র মিশ্র জানিয়েছেন, ‘রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র কর্মসূচিতে হাজির থাকার জন্য জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার এবং আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে আমন্ত্রণ জানানো হয়েছে। ৩০ জানুয়ারি পূর্ণিয়ায় রাহুলজি সভা করবেন। ওই সভায় যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, রাহুলের পদযাত্রায় জেডিইউয়ের কোনও শীর্ষস্থানীয় নেতা পা মেলাবেন বলেও আশ্বস্ত করেছেন তিনি। আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবও রাহুলের পূর্ণিয়ার সভায় থাকতে পারেন। যদি পূর্ণিয়ায় না হাজির হতে পারেন, তাহলে তিনি কাটিহারের সভায় থাকবেন বলে কথা দিয়েছেন।’

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের