হাতে গুরুতর অস্ত্রোপচারের পর স্ত্রীর সঙ্গে বাড়ি ফিরলেন সইফ আলি খান

তবে গতকালই অস্ত্রোপচার সফল হয় তাঁর। এদিন তিনি হাসপাতাল থেকে মুক্তি পেয়ে গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল দেশজুড়ে যেখানে রামমন্দির উদ্বোধন আনন্দে মেতেছিল, সেখানে গতকাল সকালেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বলিউডের ছোটে নবাব তথা অভিনেত্রী করিনা কাপুরের স্বামী সইফ আলি খান। সূত্রের খবর, হাঁটু এবং কাঁধের ব্যথা নিয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

যদিও ২০১৬ সালে রেঙ্গুন ছবিতে শুটিংয়ের সময়ে তিনি হাঁটুতে এবং হাতের ট্রাইসেপে চোট পেয়েছিলেন, তখনও একবার তাঁর অস্ত্রোপচার হয়েছিল। কিন্তু সেই ব্যথাই আবারও বাড়ে। এতদিন হেলাফেলায় তিনি হাসপাতালে ভর্তি হতে চান নি। কিন্তু গতকাল আচমকাই তাঁর ব্যাথা বাড়লে সকাল সকাল হাসপাতালে ভর্তি হন। এবং চিকিৎসকের পরামর্শে তাঁর হাঁটু এবং ট্রাইসেপের ছোট অস্ত্রোপচার হয়। তবে খুব একটা গুরুতর অপারেশন হয়নি তাঁর। তবে গতকালই অস্ত্রোপচার সফল হয় তাঁর। এদিন তিনি হাসপাতাল থেকে মুক্তি পেয়ে গিয়েছেন। অভিনেত্রী করিনা কাপুরও স্বামীর অসুস্থতায় গতকাল সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে স্বামীর পাশে ছিলেন। যাই হোক, আজ হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন সইফ আলি খান। বাড়িতে ফিরেছেন তিনি। অস্ত্রোপচার সম্পর্কে কথা বলতে গিয়ে, সাইফ আলি খান এর আগে বলেছিলেন, “এই ছোট্ট একটি চোট। আমি এমন আশ্চর্যজনক অস্ত্রোপচারের হাতে পেয়ে খুব খুশি এবং সমস্ত শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই। তাদের ভালবাসা এবং উদ্বেগের জন্য।”

২৩ জানুয়ারী, অভিনেতাকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। এদিন তাঁকে, স্ত্রী করিনা কাপুর খানের সঙ্গে মুম্বাইয়ে তাদের বাড়ির বাইরে দেখা গেছে। জানা গিয়েছে, রেঙ্গুন ছবিতে পাওয়া চোট, তাঁর সম্প্রতি ‘দেবেরা’ ছভির শুটিংয়ের সময় বেড়ে গিয়েছিল। এদিন সাইফ পাপারাজ্জিদের জন্য পোজও দিয়েছেন। সাইফ আলী খানকে পরবর্তীতে জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুরের সঙ্গে ‘দেবেরা’-তে দেখা যাবে। গতকাল ধর্মের কারণে রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রন পাননি করিনা কাপুর বা সইফ আলি খান কেউই। 

 

 

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক