লোকসভা ভোটের জন্য বীরভূমে নয়া কমিটি গড়লেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল গরুপাচার মামলায় বর্তমানে তিহাড় জেলে। তাঁর অনুপস্থিতিতে আসন্ন লোকসভা ভোটে বীরভূমে লড়াইয়ের জন্য কোর কমিটি ভেঙে পাঁচ জনের বিশেষ কমিটি গঠন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটিতে রয়েছেন রাজ্যের ম‍ৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত ঘোষ, বিকাশ রায় চৌধুরী ও অভিজি‍ৎ সিনহা। ভোটের জন্য গঠিত কমিটিতে ঠাঁই হয়নি বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। তাঁকে নানুর ও কেতুগ্রাম বিধানসভায় সাংগঠনিক বিষয়টি দেখভালের নির্দেশ দেওয়া হয়েছে।  

আসন্ন লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার কালীঘাটের বাড়িতে বীরভূম জেলা তৃণমূলের পদাধিকারী, বিধায়ক ও সাংসদদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে দলীয় নেতাদের নিজেদের মধ্যে লড়াই বন্ধ করার কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি খানিকটা হুঁশিয়ারির সুরে বলেন, ‘দলের অন্দরে খেয়োখেয়ি বন্ধ করতে হবে। কোনও গোষ্ঠীবাজি বরদাস্ত করা হবে না। সংবাদমাধ্যমের সামনে সাংগঠনিক বিষয় নিয়ে আলটপকা মন্তব্য করা যাবে না। সামাজিক মাধ্যমেও দল অস্বস্তিতে পড়ে এমন কোনও পোস্ট করা যাবে না। যদি কারও কোনও বক্তব্য থাকে, তাহলে দলের মধ্যেই তা নিয়ে কথা বলতে হবে। শীর্ষ নেতৃত্বকে জানাতে হবে।’

বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরেই জেলায় সাংগঠনিক কাজকর্ম ভাগাভাগি করে দেখভালের জন্য কোর কমিটি গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোট পরিচালনার দায়িত্বেও ছিল ওই কোর কমিটি। কিন্তু গত কয়েক মাস ধরেই কোর কমিটির সদস্যরা পরস্পরের বিরুদ্ধে প্রকাশ্যেই মন্তব্য করতে শুরু করেছেন। এমনকি পৌষ মেলা নিয়ে জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়ায় কাজল শেখের উপরে যথেষ্টই ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো।   আর তাতেই বিরক্ত হয়ে কোর কমিটি ভেঙে দিয়েছেন তিনি। এদিনের বৈঠকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ানোরও নির্দেশ দিয়েছেন। এমনকি বিজেপি কোথাও সভা করে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার চালালে পাল্টা সভা করারও নির্দেশ দিয়েছেন মমতা। 

পরিকল্পনা সফল করতে রাশিভেদে জেনে নিন কোন ভুল এড়িয়ে চলতে হবে

কন্যাসন্তানকে খুন করে অস্বীকার! ডিএনএ রিপোর্টই ধরিয়ে দিল দম্পতি-কে

রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে বানান হাই প্রোটিন টারমেরিক চিকেন স্যুপ, রইল সহজ রেসিপি

৪৫ দিনের মধ্যে সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১