বিয়ের অনুষ্ঠানে গিয়ে খুন  শীর্ষ পুলিশকর্তার ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে খুন হল দিল্লি পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার যশপাল সিংয়ের ছেলে লক্ষ্য চৌহান ।  জানা , ওই পুলিশ কর্মকর্তার ছেলে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য হরিয়ানায় গিয়েছিলেন। আর সেখানেই এই হত্যার ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই বিবাহ অনুষ্ঠানের পরেই তাঁকে হত্যা করা হয়েছে। লক্ষ্য চৌহানের মৃতদেহ হরিয়ানার একটি খালের কাছ থেকে পাওয়া যায়।

সোমবার ভরদ্বাজ ও অভিষেককে সঙ্গে নিয়ে সোনিপতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বেরিয়েছিলেন চৌহান। পরের দিন তিনি বাড়ি না ফেরায় এসিপি যশপাল সিং নিখোঁজ ডায়েরি করেন। শুরু হয় তল্লাশি। এরপরেই জানা যায়, চৌহান এবং ভরদ্বাজের মধ্যে আর্থিক বিরোধ বেড়েছে। আর তাই  চৌহানকে  হত্যার পরিকল্পনা করা হয়েছে। ভরদ্বাজের অভিযোগ, চৌহান ঋণ নিয়েছিলেন এবং ক্রমাগত ঋণ শোধ করতে অস্বীকার করেছিলেন, যার ফলে দুজনের মধ্যে উত্তেজনা বাড়ছে থাকে।

এক সপ্তাহ ধরে তল্লাশির পর আটক অভিষেক জানিয়েছেন, ভরদ্বাজ তাঁকে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। পাশাপাশি চৌহানের ব্যাপারে তাঁর অভিযোগের কথা জানান। ফেরার পথে শীর্ষ পুলিশকর্মীর ছেলেকে খুনের ছক কষেছিল দু’জনে।

পুলিশ জানিয়েছে,  মধ্যরাতে বিয়ের অনুষ্ঠান থেকে বের হয়ে মুনাক খালের কাছে তিনজনে আসেন। ভরদ্বাজ ও অভিষেক চৌহানকে ধাক্কা দিয়ে খালে ফেলে দেয়। আর তারপরেই তারা গাড়ি নিয়ে পালিয়ে যায়। দিল্লি ফেরার পর ভরদ্বাজ অভিষেককে নারেলায় নামিয়ে দেন। পরে অভিষেককে গ্রেফতার করে পুলিশ। তাঁর বয়ানের ভিত্তিতে পুলিশে মামলা দায়ের করেছে। ভরদ্বাজকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?