গারুলিয়াতে গঙ্গা তীরবর্তী ঘাট মেরামতিতে টাকা অপচয় হচ্ছে : অর্জুন

Share:

নিজস্ব প্রতিনিধি,গারুলিয়া: উত্তর ২৪ পরগনা জেলার গারুলিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের গঙ্গার তীরবর্তী কাঙালিঘাটের দীর্ঘদিনের ভাঙন সমস্যা মেটাতে রাজ্য সেচ দফতর ও গারুলিয়া পৌরসভার উদ্যোগে দেড় কোটি টাকা খরচ করে শালবল্লা দিয়ে ভাঙন রোধ করার কাজ চলছে। কিন্তু এই পদ্ধতি সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও টাকার অপচয় বলে মনে করছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং(MP Arjun Singh)।সোমবার দুপুরে কাঙালিঘাট অঞ্চল পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সোমবার তিনি গঙ্গার তীরবর্তী কাঙালিঘাটের ভাঙন পরিস্থিতি ও সেচ দফতরের কাজ পরিদর্শন করার পাশাপাশি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেন ।

এবিষয়ে তিনি বলেন, যে ভাবে কাজ চলছে তা একেবারেই অবৈজ্ঞানিক।এই পদ্ধতিতে এর আগেও কাজ হয়ে কোন লাভ হয়নি । পাথরের বোল্ডার দিয়ে এই কাজ করলে অনেক ভালো কাজ হবে। এ বিষয়ে তার যদি সাংসদ তহবিলের কোন সহযোগিতা লাগে তাও তিনি করতে রাজি আছেন বলে জানান ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং।

এ বিষয়ে তিনি গারুলিয়া পৌরসভার(Garulia Municipality) পৌরপ্রধানের সাথে কথাবার্তা বলেন এবং বিষয়টা ভেবে দেখে সেচমন্ত্রীর সাথে কথা বলবেন বলে জানান গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান(Chairman) রমেন দাস। পৌরসভার চেয়ারম্যান আরো জানান, শেষ দপ্তরে ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে প্রয়োজন হলে কাজ বন্ধ করে দেওয়া হবে। এর পাশাপাশি নতুন করে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে ওই ঘাটের মানুষদের নিরাপত্তার স্বার্থে আগামী দিন কাজ করা যায় তা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে