৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশে ফের ঘটল শিশু ধর্ষণের ঘটনা। তবে এবার উত্তরপ্রদেশ নয় শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে অসমে। জানা গিয়েছে, মঙ্গলবার অসমের বরপেটা জেলায় ৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও খুন হয়েছে। এই ঘটনার জেরে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে অসম পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ২৯ জানুয়ারি বরপেটা জেলার বাঘবার মৌরিপমে ওই শিশু কন্যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। একটি বাড়ির বস্তার ভিতর থেকে ওই শিশু কন্যার দেহ উদ্ধার হয়েছে। ঘটনার খবর পেয়ে বরপেটা জেলা পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। এরপরেই অপরাধীকে গ্রেফতার করে অসম পুলিশ।  

এই নৃশংস ঘটনা নিয়ে  পুলিশ আধিকারিক  জানিয়েছে , ‘হত্যার আগে মেয়েটিকে যৌন নির্যাতন করা হয়েছিল। আমরা খুনের অস্ত্রটিও উদ্ধার করেছি ।‘অভিযুক্তকে স্থানীয় আদালতে তোলা হলে কামরূপ জেলার বাকোর জুভেনাইল অবজারভেশন হোমে পাঠানো হয়।ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, ২৬ জানুয়ারি সন্ধ্যায় মেয়েটির বাবা-মা বাগবার থানায় অভিযোগ দায়ের করে জানান, তাদের মেয়ে বাড়ির বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। গোয়েন্দারা তল্লাশি অভিযান শুরু করে। আর তল্লাশির পরেই ২৯ শে জানুয়ারি অভিযুক্তের বাড়ির প্রাঙ্গণে একটি বস্তার ভিতরে নাবালিকাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ২১০ ধারার পাশাপাশি পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা দায়ের হয়েছে।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস