রকুল-জ্যাকির বিদেশে বিয়ের স্বপ্ন ভেঙে দিলেন প্রধানমন্ত্রী, কী করে?

তিন বছর প্রেমের পর অবশেষে আগামী ২১ ফেব্রুয়ারি গোয়াতে গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা। আগে তাঁদের বিদেশে বিয়ের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তাঁরা তাঁদের বিয়ের স্থান পরিবর্তন করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ মুহূর্তে বিয়ের ভ্যেনু বদলালেন বলিউডের আপকামিং দম্পতি হতে চলা তারকা জুটি রকুল প্রীত এবং জ্যাকি ভাগনানি।বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং হওয়ার কথা ছিল তাঁদের, কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করলেন। তবে বিয়ে হচ্ছে না তাঁদের? কী হল? আসলে অবাক হওয়ার কিছু নেই, ভারতেই হবে তাঁদের বিয়ে। যদিও করোনা মরসুমের পর থেকেই বলিউড তারকাদের বিয়ের ডেস্টিনেশন হয়ে গিয়েছে রাজস্থান। প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, পরিণীতি চোপড়া, সিদ্ধার্থ-কিয়ারা-সহ একাধিক তারকা বিয়ে সেরেছেন রাজস্থানের সব এলাহি রিসর্টে। কিন্তু দীর্ঘদিনের প্রেমিক জুটি প্রথম থেকেই বিদেশে বিয়ে করার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তাঁদের সেই স্বপ্ন ভুন্ডুল করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আসলে দিন কয়েক আগেই লাক্ষাদ্বীপ সফরে গিয়ে একাধিক ছবি, ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, এরপরই প্রধানমন্ত্রীকে নেটপাড়ায় তুলোধনা করেন মালদ্বীপের কিছু মন্ত্রী। তার পরেই শুরু হয় বিতর্ক। প্রধানমন্ত্রীর সম্মানার্থে মালদ্বীপে ভারতের যেকোনও কাজ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এদিকে ভারতেই একাধিক সুন্দর জায়গা রয়েছে। তাই রকুল-জ্যাকিকে দেশের মাটিতেই বিয়ে করার আহ্বান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলিউডের অন্যতম আরাধ্য দম্পতি তাঁরা। তিন বছর প্রেমের পর অবশেষে আগামী ২১ ফেব্রুয়ারি গোয়াতে গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা। আগে তাঁদের বিদেশে বিয়ের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তাঁরা তাঁদের বিয়ের স্থান পরিবর্তন করেছেন। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহবান দিয়েছিলেন যে, দেশের প্রভাবশালী পরিবারগুলি যাতে দেশেই জমকালো উৎসবের মাধ্যমে বিয়ে করেন। সেটাই স্মরণে স্বপনে মেনে চললেন রকুল শর্মা-জ্যাকি ভাগনানি।

বিবাহিত দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র প্রকাশ করেছে যে, “রকুল এবং জ্যাকি প্রাথমিকভাবে তাদের বিয়ের পরিকল্পনা করেছিলেন মধ্যপ্রাচ্যে। প্রায় ছয় মাসের সূক্ষ্ম পরিকল্পনার পরে, সবকিছুই মোটামুটি ঠিক ছিল। তবে, ডিসেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রীর আহ্বানের পর, ধনী এবং প্রভাব শালী পরিবারগুলি তাদের জীবনের বড় অনুষ্ঠানগুলি ভারতেই উদযাপন করছেন, রাকুল এবং জ্যাকি তাদের মূল পরিকল্পনা পুনর্বিবেচনা করে এবং বিয়েটি ভারতে স্থানান্তরিত করেছে।” সূত্রটি আরও প্রকাশ করেছে যে, সিদ্ধান্তটি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে নেওয়া হয়েছিল। এই অনবদ্য সিদ্ধান্ত নাগরিক হিসেবে দম্পতির দায়িত্ববোধ, জাতীয় আবেগকে সমর্থন করে এবং দেশের অভ্যন্তরে অনুষ্ঠান আয়োজনের সম্মিলিত প্রচেষ্টায় অবদান রাখে। পেশাদার ফ্রন্টে, জ্যাকি ভগনানি বর্তমানে একজন প্রযোজকের ক্ষমতায় অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের ‘বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ’ নিয়ে ব্যস্ত আছেন। যখন রাকুলের বিভিন্ন ভাষায় প্রজেক্ট রয়েছে এবং তামিল, তেলেগু, হিন্দি এবং ভারতীয় 2-এর মতো বহুভাষিক চলচ্চিত্র রয়েছে।

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক