অভিনয় থেকে বিরতি নিচ্ছেন প্রভাস, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

আসলে তিনি তাঁর মনকে সতেজ করতে এবং স্বাস্থ্যের কারণে বিরতি নিয়েছেন। তবে এতদিন প্রভাস যে ভালোবাসা পেয়েছেন তাতে অভিভূত।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী সুপারস্টার প্রভাস, যিনি খুব একটা খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন না। এমনকী সোশ্যাল মিডিয়াতেও তাঁর সক্রিয়তা নেই। তাই তাঁর জীবনের যেকোনও আপডেট জানতে অনেক কাঠখড় পোড়াতে হয় খবর শিকারিদের। বছরেও তাঁর তেমন ছবিও রিলিজ হয়না। কিন্তু তবুও তিনি সুপারস্টার। ঝুলিতে রয়েছে একাধিক ব্লকবাস্টার। বলা চলে, বাহুবলী-র সাফল্যের পরেই ইন্ডাস্ট্রিতে প্রভাসের কদর বাড়ে। বাহুবলী মুক্তির ছয় বছর পর, প্রভাস ২০২৩ সালে আরেকটি ব্লকবাস্টার ছবি সালার: পার্ট ১ উপহার দেন। যদিও গত বছর প্রভাসের আরেকটি রিলিজ ‘আদিপুরুষ’ বক্সঅফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। উল্টে ছবি নিয়ে বিতর্কে জেরবার।

কিন্তু সালার দিয়ে সমস্ত বিতর্ক একেবারে ঢেকে দেন তিনি। এরপর তাঁকে দেখা যাবে, দীপিকা পাড়ুকোন এবং নাগ অশ্বিনের পরবর্তী ছবি ‘কালকি ২৮৯৮ খ্রিস্টাব্দ’-তে।কিন্তু এর মধ্যেই সামনে এল চমকপ্রদ খবর। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অভিনয় জগত থেকে নাকি বিরতি নিতে চলেছেন প্রভাস। হ্যাঁ! শোনা যাচ্ছে, সালারের সাফল্যের পরে ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা অভিনেতা। ‘কাল্কি ২৮৯৮ খ্রিস্টাব্দ’-এর আগে কেন প্রভাসকে এমন করতে হল? হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রভাস ইন্ডাস্ট্রি থেকে বিরতি নিয়েছেন, তবে অল্প সময়ের জন্য। আসলে তিনি তাঁর মনকে সতেজ করতে এবং স্বাস্থ্যের কারণে বিরতি নিয়েছেন। তবে এতদিন প্রভাস যে ভালোবাসা পেয়েছেন তাতে অভিভূত।

এখন প্রভাস তাঁর ক্যারিয়ারে আরও মনোযোগ দেওয়ার জন্য বিরতি নিতে চান এবং তার জীবনে আরও কিছু শক্তি অর্জন করতে চান। তবে প্রভাস বেশিদিন বিরতি নিচ্ছেন না। মাত্র এক মাসের জন্য ছোট ছুটিতে আছেন তিনি। তিনি সম্ভবত মার্চ মাসে তার আসন্ন প্রকল্পগুলিতে কাজ শুরু করবেন। আবার অভিনেতা অস্ত্রোপচারের জন্য ইউরোপেও যেতে পারেন। কিছুদিন আগে তিনি ইনজুরিতে পড়েছিলেন, যা থেকে পুরোপুরি সেরে ওঠেননি। নাগ অশ্বিন পরিচালিত ‘কাল্কি 2898 এডি’ 9 মে, 2024-এ মুক্তি পাচ্ছে, যেখানে দীপিকা পাড়ুকোন, কমল হাসান, অমিতাভ বচ্চন এবং দিশা পাটানি প্রধান ভূমিকায় থাকবেন। এছাড়াও প্রভাসের কাতারে স্পিরিট এবং রাজা সাহেবও রয়েছে।

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক