মেসি-বার্সা চুক্তি সই হওয়া ন্যাপকিন পেপার এবার নিলামে

Share:

নিজস্ব প্রতিনিধি : জানেন কি, আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন একটি ন্যাপকিন পেপারে। এবার সেই ন্যাপকিন পেপারটি নিলামে উঠতে চলেছে। আগামী মার্চে ব্রিটিশ অকশন হাউসে সেই পেপারটির নিলামে ওঠার কথা। নিলামে তাঁর ভিত্তিমূল্য ধরা হয়েছে তিন লাখ পাউন্ড।

বার্সেলোনার সঙ্গে মেসির সম্পর্ক অনেক অনেকদিনের। বার্সেলোনার সঙ্গে মেসির ঐতিহাসিক চুক্তি হয়েছিল ২০০০ সালে। যখন এই চুক্তিটি হয়েছিল, তখন মেসির বয়স ১৩ বছর। বার্সেলোনার একটি ট্রায়ারে মেসি সবাইকে চমকে দিয়েছিলেন। এরপর মেসিকে নিয়ে পরিবারের সদস্যরা রোজারিওতে চলে যায়। সেইসময় একদিন হঠাৎ করে বার্সেলোনার কার্লোস রেক্সাস মেসির পরিবারকে মধ্যাহ্ন ভোজের জন্য নিমন্ত্রণ করে। সেই অনুষ্ঠানেই এই ঐতিহাসিক চুক্তিটি সম্পাদিত হয়েছিল।

একটি ন্যাপকিন পেপারে চুক্তিটি সাক্ষরিত হয়েছিল। ন্যাপকিন পেপারে সই রয়েছে বার্সেলোনার পরামর্শদাতা জোসেফ মিনগেলা, এজেন্ট হোরাশিও গ্যাগিওলির। গ্যাগিওলিই প্রথম মেসির নাম সুপারিশ করেছিলেন। সেই চুক্তিতে লেখা ছিল, বার্সেলোনায় ১৪ ডিসেম্বর ২০০০ সালে মিনগেলা ও হোরাশিও ও রেক্সাসের উপস্থিতিতে মেসিকে সই করানোর বিষয়ে একমত হওয়া গেল। সেই চুক্তিপত্রে সই ছিল লিওনেল মেসিরও। ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেছিলেন মেসি। ৭৭৮ ম্যাচ খেলে ৬৭২টি গোল করেছিলেন মেসি। মেসি বার্সেলোনা থাকাকালীন ১০টি লা লিগা জিতেছে বার্সেলোনা।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক