হালিশহর পৌরসভার উদ্যোগে নয়া জল প্রকল্পের উদ্বোধন

Share:

নিজস্ব প্রতিনিধি,হালিশহর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হালিশহর পৌরসভার উদ্যোগে নতুন জল প্রকল্পের উদ্বোধন হল । ভার্চুয়াল মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী। এরপর ফিতে কেটে নারকেল ফাটিয়ে এই প্রকল্পে উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ হালিশহর পৌরসভার(Halisahar Municipality) একাধিক কাউন্সিলররা।

১৭৪ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরী হবে এই প্রক্লপ। এদিন হালিশহর পৌরসভার অন্তর্গত ৭ জায়গায় শুরু হল জলের ট্যাংক তৈরির কাজ। আগামীতে এই প্রকল্প অনুযায়ী হালিশহরের আরো অন্যান্য জায়গায় জলের লাইনের কাজ হবে। এই প্রকল্পের কাজ শেষ হলে কল্যাণী ওয়াটার ট্রিটমেন্ট থেকে যে জল সরবরাহ হতো হালিশহরে, তার পরিবর্তে থেকে হালিশহর পৌরসভা নিজেরাই গঙ্গার জল পরিশুদ্ধ করে জলের চাহিদা মেটাতে সক্ষম হবে। এই প্রকল্প অনুযায়ী ১০০ বছরের পুরানো পাইপ লাইন গুলো সম্পূর্ন পরিবর্তন করা হবে বলে জানালেন, পৌর প্রধান(Chairman) শুভঙ্কর ঘোষ।

এদিকে আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা। আর অন্যান্য বারের তুলনায় এবার মাধ্যমিকের পরীক্ষায় অনেক বেশি কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের সমস্ত ধরনের সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নোয়াপাড়া থানার(Noyapara P.S.) পক্ষ থেকে থানার অন্তর্গত যেসমস্ত স্কুলে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র করা হয়েছে সেখানে থানার পক্ষ থেকে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে এই সহায়তা কেন্দ্র থেকে পেন ও গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান হয়। এমন কি পরীক্ষা শুরু হওয়ার আগেই অভিভাবকদের স্কুলের থেকে দূরে সরিয়ে দেওয়া হয় তাদের কথা না বলার নির্দেশ দেওয়া হয়। পুলিশের এহেন ব্যাবস্থায় খুশি অভিভাবকরা।

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের