আচমকাই রেলস্টেশনে ছুরি হামলা, গ্রেফতার ১

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ছুরি হামলার ঘটনা ঘটল প্যারিসের গারে দে লিওঁ রেলস্টেশনে। শনিবার প্যারিসের গারে দে লিওঁ রেলস্টেশনে  ছুরি হামলায় তিনজন আহত হয়েছেন। বর্তমানে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই হামলায় এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে সুইজারল্যান্ড ও ইতালিগামী ট্রেন চলাচলকারী স্টেশনে এই ঘটনাটি ঘটেছে। এই হামলার জেরে পুলিশের হাতে আটক হয়েছেন একজন।   পুলিশ জানিয়েছেন, এই হামলায় একজন গুরুতর আহত ও দুইজন সামান্য আহত হয়েছেন । তবে স্বস্তির বিষয় এই  হামলার সময় সন্দেহভাজন ব্যক্তি কোনো ধর্মীয় স্লোগান দেননি। তাই খানিক স্বস্তি পেয়েছেন পুলিশ প্রশাসন। জানা গিয়েছে,  অভিযুক্ত পুলিশকে একটি ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স দেখিয়েছিলেন। রেল অপারেটর এসএনসিএফ টুইটারে জানিয়েছে, এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য বন্ধ ছিল এক ও তিন নম্বর প্ল্যাটফর্মের  মধ্যবর্তী এলাকাটি।

স্বাভাবিকভাবেই ব্যস্ত সময় আচমকাই ষ্টেশন চত্বরে এমন ঘটনার জেরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে অভিযুক্ত কি কারণে এই হামলা চালায় তা এখনও অস্পষ্ট। এই পুরো ঘটনা নিয়ে পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে । কেন এই ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন।

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন