প্রথম দেখাতেই ফিদা! রাঘব ‘সিঙ্গেল’ আছে কিনা জানতে কি করেন পরিণীতি?

দাম্পত্য জীবনের নানা ঝলক মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পরিণীতি। কিন্তু সম্প্রতি তাঁদের প্রেমজীবন সম্পর্কে দারুণ একটা তথ্য জানালেন পরিণীতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সে কী কাণ্ড! গুগল সার্চ করে নাকি রাঘব চাড্ডার চরিত্র জেনে ছিলেন পরিণীতি চোপড়া। এটা কী বলে ফেললেন পরিণীতি? এমনকী তিনি আগে থেকেই জানতেন তাঁদের একসঙ্গে হওয়ার ভাগ্যলিখন রয়েছে। আপনেতার চরিত্র নিয়ে নাকি মনে সংশয় ছিল পরিণীতির? গতবছর ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরের একটি বিলাসবহুল ফোর্টে বিয়ে করেন বলিউড ডিভা পরিণীতি চোপড়া এবং আপনেতা রাঘব চাড্ডা। শোনা যায়, বিদেশে পড়াশোনা চলার সময়েই দেশের কনিষ্ঠতম নেতার সঙ্গে আলাপ হয় পরিণীতির। এরপর প্রেম, বন্ধুত্ব!

মোট কথা খুব একটা বেশিদিন তাঁরা প্রেম করার সুযোগ পান নি অভিনেত্রী! তাই কী রাঘবকে চিনতে পারেননি অভিনেত্রী? দিন কয়েক আগেই ঘোষণা করে বলেন অভিনয়ের পাশাপাশি গানের জগতেও পা রেখেছেন নায়িকা! সেখানেও বরের বিপুল সমর্থন পেয়েছেন পরী, বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। দুই পরিবারের সমর্থনে ২৪ সেপ্টেম্বর সাতপাকে বাঁধা পড়েন রাঘণীতি জুটি। যাঁদের বিয়ে নিঃসন্দেহে বলিউডের সবথেকে বড় সান্দার বিবাহগুলির মধ্যে একটি।

এরপর থেকেই চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী। দাম্পত্য জীবনের নানা ঝলক মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পরিণীতি। কিন্তু সম্প্রতি তাঁদের প্রেমজীবন সম্পর্কে দারুণ একটা তথ্য জানালেন পরিণীতি। আইসিসি ইয়াং লিডারস ফোরামের সঙ্গে একটি কথোপকথনে অভিনেত্রী বলেন, রাজনীতিকের সঙ্গে সাক্ষাতের প্রথম দিনেই, তিনি জানতেন যে তাদের ভাগ্যে একসঙ্গে লেখা রয়েছে। যখন তাঁরা দুজন লন্ডনে ছিলেন, তখন তাঁরা একটি অনুষ্ঠানে একসঙ্গে যোগ দিয়েছিলেন। সেখানে তাঁদের নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত করা হয়েছিল। যেটি ছিল প্রজাতন্ত্র দিবসের সকালে, ১ ঘন্টারও বেশি সময়ে তাঁরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করেছেন। রাঘবের বৈবাহিক অবস্থা এবং বয়স সম্পর্কে কিছু ধারনা ছিল না পরীর।

এরপর তিনি হোটেলে ফিরে রাঘব সম্পর্কে গুগলে সার্চ করেন এবং দেখেন তিনি অবিবাহিত ছিলেন। এভাবেই শুরু হয় তাঁদের প্রেমের জার্নি। সম্প্রতি অভিনেত্রী তাঁর গানের কেরিয়ার শুরু করেছেন। উইমেনস এরা রিপোর্ট অনুসারে, পরিণীতি এবং রাঘব তাঁদের বন্ধুত্বকে পরবর্তী স্তরে নিয়ে গিয়েছিলেন যখন অভিনেত্রী পাঞ্জাবে চামকিলার জন্য শুটিং করছিলেন। তখনই নাকি আম আদমি পার্টির বিধায়ক রাঘব চাড্ডা ইমতিয়াজ আলী পরিচালিত নেটফ্লিক্স ছবির সেটে অভিনেত্রীকে দেখতে যেতেন।

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়