দ্বিতীয়বার মা হতে চলেছেন অনুষ্কা, খবর নিশ্চিত করলেন বিরাটের বন্ধু

আমি শুধু জানি তিনি ভালো আছেন। তিনি তার পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছেন, এই কারণেই তিনি প্রথম দুটি টেস্ট ম্যাচ মিস করছেন। আমি আর কিছু নিশ্চিত করতে যাচ্ছি না। আমি তাকে ফিরে দেখার জন্য অপেক্ষা করছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: যতই লুকিয়ে রাখতে চাক না কেন, কথায় আছে না, এসব খবর হাওয়ায় ভাসে। বিশ্বকাপ থেকেই শুরু হয়েছিল জল্পনা, দ্বিতীয়বার মা হতে চলেছেন বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি ঘরণী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা। ভারতে বিশ্বকাপের সময় একাধিকবার অভিনেত্রীকে প্রেগনেন্ট অবস্থায় দেখা গিয়েছিল। কিন্তু তিনি তা গোপন করতে চাইলেও তা সামনে চলে আসে। এমনকী স্বামীর অনেকগুলি ম্যাচ দেখতেও যাননি অভিনেত্রী, তাঁর বিদেশ ভ্রমণও এখন ক্যান্সেল। বিরাট-অনুষ্কার প্রথম সন্তান হয়েছে ২০২১ সালে। মেয়ের মুখ এখনও প্রকাশ্যে আনেননি তারক দম্পতি। জীবনের সমস্ত আপডেট গোপনেই রাখতে ভালবাসেন বিরাট-অনুষ্কা। তাই দ্বিতীয়বার প্রেগনেন্সির কথা এখনও আড়ালে রেখেছেন অনুষ্কা শর্মা।

কোনও ভাবেই প্রকাশ্যে আনছেন না। এবার বিরাট অনুষ্কার ভাণ্ডা ফাটালেন বিরাট কোহলির প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থ অ্যাব ডি ভিলিয়ার্স। এদিকে ক্রিকেট মাঠে বিরাট কোহলির ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভারতীয় ক্রিকেট দলের ভক্তরা। কারণ প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট থেকে বিরতি নিয়েছিলেন এবং শেষ তিনটি টেস্টের জন্য তিনি পাওয়া যাবে কিনা তা জানা যায়নি। তিনি যখন বিরতি নিয়েছেন, তখন থেকেই বিরাট কোহলির অনুপস্থিতির কারণ নিয়ে জল্পনা চলছে। এর আগে, বিসিসিআই অনুরোধ করেছিল যে, ‘এই সময়ে বিরাট কোহলির গোপনীয়তাকে সম্মান করুন এবং তার ব্যক্তিগত কারণের প্রকৃতি নিয়ে অনুমান করা থেকে বিরত থাকুন।’ তবে এবার বিরাটের বন্ধুই সবটা বলে দিলেন। কোহলির প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থ অ্যাব ডি ভিলিয়ার্স ক্রিকেট মাঠ থেকে বিরাটের অনুপস্থিতির কারণ প্রকাশ করেছেন।

বিসিসিআই একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছিল, “বিরাট কোহলি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) কে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন IDFC ফার্স্ট ব্যাঙ্ক টেস্ট সিরিজের প্রথম দুটি টেস্ট থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছেন। বিরাট অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন এবং জোর দিয়েছেন যে দেশের প্রতিনিধিত্ব করা সবসময়ই তার শীর্ষ অগ্রাধিকার, কিছু ব্যক্তিগত পরিস্থিতির জন্যে থাকতে পারছেন না।” সম্প্রতি একটি ইউটিউব লাইভে, এবি ডি ভিলিয়ার্সকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি বিরাট কোহলির সঙ্গে কথা বলেছেন এবং তিনি ভাল আছেন কিনা, তিনি কী কিছু জানেন? তখন এবি ডি ভিলিয়ার্স বলেন, “আমি শুধু জানি তিনি ভালো আছেন। তিনি তার পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছেন, এই কারণেই তিনি প্রথম দুটি টেস্ট ম্যাচ মিস করছেন। আমি আর কিছু নিশ্চিত করতে যাচ্ছি না। আমি তাকে ফিরে দেখার জন্য অপেক্ষা করছি। তিনি ভালো আছেন, তিনি খুশি। আসলে তাঁর দ্বিতীয় সন্তান হওয়ার পথে। যেটি প্রত্যেকটি পরিবারের কাছে বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের প্রতি সত্য এবং খাঁটি না হন, তাহলে আপনি এখানে কিসের জন্য আছেন তার ট্র্যাক হারাবেন। আমি মনে করি বেশিরভাগ মানুষের অগ্রাধিকার হল পরিবার। আপনি এর জন্য বিরাটকে বিচার করতে পারবেন না। হ্যাঁ, আমরা তাকে মিস করি, কিন্তু সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।”

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক