মহাকাশে থাকার রেকর্ড রুশ মহাকাশচারীর

Share:

নিজস্ব প্রতিনিধি : মহাকাশে থাকার রেকর্ড গড়তে চলেছেন রুশ মহাকাশচারী ওলেগ কোনোনেঙ্কো। আড়াই বছর মহাকাশে কাটাচ্ছেন এই মহাকাশচারী। রবিবার তাঁর আড়াই বছর মহাকাশে থাকার সময়সীমা পূর্ণ হল। এর আগে সবচেয়ে বেশি মহাকাশে থাকার রেকর্ড ছিল আরেক রুশ মহাকাশচারী গেনেদি পাদাল্কা। এবার পাদাল্কার সেই রেকর্ড ভেঙে দিতে চলেছেন কোনোনেঙ্কো।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা তাস-এর তরফে জানানো হয়েছে, কোনোনেঙ্কো রবিবার মস্কোর স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে সবচেয়ে বেশি সময় মহাকাশে থাকার রেকর্ড গড়েছেন। চলতি বছর ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মহাকাশে থাকবেন এই রুশ মহাকাশচারী। সেই সময়সীমা শেষ হলে মোট এক হাজার ১১০ দিন মহাকাশে কাটানোর কথা এই মহাকাশচারীর। উল্লেখ্য, কোনোনেঙ্কো রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রোসকসমস কসমোনাট করপোরেশের কমান্ডার।

ইউরোপিয় মহাকাশ সংস্থার ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, কোনোনেঙ্কো ৩৪ বছর বয়সে প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রশিক্ষণে অংশ নেন। ২০০৮ সালে ৮ এপ্রিল প্রথম মহাকাশে গিয়েছিলেন কোনোনেঙ্কো। গত ডিসেম্বরেই রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছিল, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে নাসার যৌথ অভিযানের সময়সীমা ২০২৫ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

 

 

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে