সঞ্জয় সিং-কে শপথ বাক্য পাঠ করাতে অস্বীকার ধনকড়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেবেন না আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় জেলবন্দি  নেতাকে  শপথ বাক্য পাঠ করাতে অস্বীকার করেছেন। ৫১ বছর বয়সী জেলবন্দি আপ নেতাকে শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত নীতিগত হেফাজতে সাংসদ হিসাবে শপথ নেওয়ার অনুমতি দিয়েছে। এরপরেই শপথ বাক্য পাঠ করতে অস্বীকার করেন রাজ্যসভার চেয়ারম্যান।

উল্লেখ্য, রাজ্যসভায় মনোনয়ন জমা দেওয়ার জন্য জেলের ভিতরে বসে যাতে প্রয়োজনীয় নথিপত্রে স্বাক্ষর করতে পারেন তার জন্য দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সঞ্জয় সিংহ। তাঁর সেই আর্জি মঞ্জুরও করেছিলেন বিচারক এম কে নাগপাল। তার পরেই তিহাড় জেলে বসেই মনোনয়নপত্রে স্বাক্ষর করেছিলেন আপের সাধারণ সম্পাদক। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই রাজ্যসভায় আপের হয়ে মনোনয়ন জমা দেওয়া তিন প্রার্থীকে জয়ী ঘোষণা করেন রিটার্নিং আধিকারিক আশিস কুন্দ্রা।

বর্তমানে দিল্লি আবগারি নীতি মামলায় জেলবন্দী রয়েছেন আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং। গত ৪ অক্টোবর সিংকে গ্রেফতার করে অ্যান্টি মানি লন্ডারিং এজেন্সি। ইডি-র অভিযোগ, ২০২১-২০২২ সালের আবগারি নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।আর সেই সময়কালে  কিছু মদ প্রস্তুতকারক, পাইকারি ও খুচরা বিক্রেতাদের আর্থিক দিক থেকে সুবিধা লাভ পেয়েছিল । তবে সিং এই দাবি প্রত্যাহার করে বলেছে, তিনি এই সকল দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল না। উল্লেখ্য, কবে সিং জামিন  এখন অধরাই রয়েছে।

 

সিনিয়র স্কোয়াডে বৈভব, সূর্যকুমারের বদলে ভারতীয় টি-টোয়েন্টি দলে নেতৃত্ব দেবেন কে?

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চটজলদি সকালের টিফিনের জন্য সহজ, সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি দেখে নিন

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার