টেস্ট অভিষেকে অধিনায়ক হিসাবে রেকর্ড ব্র্যান্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি : টেস্ট অভিষেকে অধিনায়ক হিসাবে রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার বোলার নিল ব্র্যান্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্যারিয়ারের প্রথম টেস্টে অধিনায়ক হিসাবে ১১৯ রান দিয়ে ছয় উইকেট নিলেন তিনি। ভাঙলেন বাংলাদেশের বোলার নাঈমুর রহমানের রেকর্ড।

এসএটি ২০-তে প্রথম সারির ক্রিকেটাররা অংশ নেওয়ায় দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল নিউজিল্যান্ডে। এই ম্যাচে অধিনায়ক হিসাবে টেস্টে অভিষেক হয়েছে নিল ব্র্যান্ডের। পঞ্চম বোলার হিসাবে নিজের ইনিংস শুরু করেছিলেন ব্র্যান্ড। ডারেল মিচেলকে আউট করে প্রথম উইকেটটি নেন দক্ষিণ আফ্রিকার এই বোলার। এরপর আরও পাঁচটি উইকেট তুলে নেন ব্র্যান্ড। ১১৯ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি স্পিনার। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করে ৫১১ রান।

উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে নিয়মিত বোলিং করে থাকেন ব্র্যান্ড। এর আগে ৫২টি প্রথম শ্রেণির ম্যাচে ৭২টি উইকেট নিয়েছেন তিনি। তবে এবারই ক্যারিয়ারে সেরা বোলিং করলেন দক্ষিণ আফ্রিকার এই স্পিনার। এদিন ব্র্যান্ড ভাঙলেন বাংলাদেশের নাঈমুর রহমানের রেকর্ড। ২০০০ সালে ভারতের বিরুদ্ধে অধিনায়ক হিসাবে টেস্টে অভিষেক হয়েছিল নাঈমুরের। নাঈমুর ১৩২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। ২৪ বছর পর এবার নাঈমুরের সেই রেকর্ড ভাঙলেন ব্র্যান্ড। এর আগে ১৮৮৯ সালে পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেকে অধিনায়ক হিসাবে ১৯ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের অব্রি স্মিথ।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি