কাছের মানুষকে হারালেন অরিজিৎ সিং

মাত্র ৫৭ বছর অরিজিতের মারা গিয়েছেন অরিজিতের মা অদিতি সিং। এবার গায়ক তাঁর দিদিমা ভারতী অধিকারীকে হারালেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বখ্যাত গায়ক অরিজিৎ সিং, যাঁর কন্ঠে মুগ্ধ আসমুদ্র হিমাচল, তবে বলিউড থেকে তাঁর খ্যাতি বৃদ্ধি হলেও তাঁর খুঁটি কিন্তু বাংলাতেই। হ্যাঁ, মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে মেলোডি কিং অরিজিৎ সিং। বর্তমানে কাজের সূত্রে তিনি বলিউডে থাকলেও মাঝে মধ্যেই পৈতৃক ভিটেতে চলে আসেন। কারণ তাঁর স্ত্রী ও সন্তানরা মুর্শিদাবাদেই থাকেন।

এত বড় তারকা হয়েও বরাবরই সাদামাটা থাকতে ভালবাসেন তিনি। আর তাঁর এই ব্যক্তিত্বেই মুগ্ধ সকলে। বাড়িতে আসলেই তারকার জামা খুলে রেখে পাড়ার ছেলে হয়ে ঘুরে বেড়ান গায়ক। যাই হোক, ২০২১ সালে মাকে হারিয়েছেন অরিজিৎ সিং। তখনও তাঁকে প্রায়শই কলকাতার রাস্তাঘাটে দেখা যেত। মায়ের মৃত্যুর ক্ষত মিটতে না মিটতেই ফের পরিবারের আরেক সদস্যকে হারালেন গায়ক। ২০২১ সালের মে মাসে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অদিতি সিং। কিন্তু ১৭ মে করোনামুক্ত হলেও পরে সেরিব্রাল স্ট্রোক হয় তাঁর।

আর সেই ধাক্কা সামলে উঠতে পারেননি অরিজিৎ সিংয়ের মা। হাসপাতালেই মারা যান তিনি। মাত্র ৫৭ বছর অরিজিতের মারা গিয়েছেন অরিজিতের মা অদিতি সিং। এবার গায়ক তাঁর দিদিমা ভারতী অধিকারীকে হারালেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। যিনি জিয়াগঞ্জের এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। শোনা যায়, দিদার হাত ধরেই সঙ্গীত জগতে প্রবেশ অরিজিতের। সম্প্রতি অরিজিতের একটি ছবি নেটদুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, জিয়াগঞ্জের শ্মশানের বাইরে দিয়ে গায়ককে স্কুটি চালিয়ে যাচ্ছেন, তাঁর সঙ্গে তাঁর স্ত্রী কোয়েলও ছিলেন। বোধহয়, দিদার শেষকৃত্যে যোগ দিতেই যাচ্ছিলেন জনপ্রিয় গায়ক।

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক