কিউইদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্বে মিচেল মার্শ

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিনের বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স দলে থাকা সত্বেও তরুণ খেলোয়াড় মিচেল মার্শের উপরেই আস্থা রাখলেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের জন্য যে দল ঘোষণা করা হয়েছে তাতে অধিনায়কের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে মার্শের কাঁধে। উল্লেখ্য, এর আগে গত বছরের অগস্ট-সেপ্টেম্বরে হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও নেতৃত্ব দিয়েছিলেন মার্শ। কিউইদের বিরুদ্ধে দলে ফেরানো হয়েছে একদিনের বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ককে।

আগামী ২১ থেকে ২৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে দল গঠন করার আগে খেলোয়াড়দের পারফরম্যান্স পরখ করে নিতে চাইছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। তাই ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের ছয়টি ম্যাচের দিকে তীক্ষ নজর রাখছেন তাঁরা। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলির কথায়, ‘টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড গড়ার ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬টি ম্যাচ এবং আইপিএলে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করা হবে।’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত অজি স্কোয়াডে কারা-কারা ঠাঁই পেলেন তা এক নজরে দেখে নেওয়া যাক-

মিচেল মার্শ (অধিনায়ক), প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

 

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস