ফের ধর্ষণ দিল্লির বুকে, গরম ডাল ঢেলে শারীরিক নির্যাতন

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের ধর্ষণের ঘটনা ঘটল রাজধানী দিল্লির বুকে। এক সপ্তাহ ধরে দার্জিলিং থেকে আসা এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। গায়ের গরম ডাল ঢেলে মহিলার ওপর অত্যাচার করার কথাও জানা গিয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই যুবকের নাম পারশ। অভিযুক্তের বাড়ি উত্তরাখণ্ডে। মহিলাকে ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। গত ৩০ জানুয়ারি গোটা বিষয়টি পুলিশের নজরে আসে। তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা জানতে পারেন, গত তিন-চার মাস ধরে পারশের সঙ্গে আলাপ ওই মহিলার। এরপর দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর হয়। গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বেঙ্গালুরুতে একটি পরিচারিকার কাজ পান ওই মহিলা। দিল্লি হয়ে তিনি বেঙ্গালুরুতে যাওয়ার বিষয়টি স্থির করেন। তবে বেঙ্গালুরুতে যাওয়ার আগে দু-এক দিন দিল্লিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেইসময় পারশের বাড়িতেই থাকতে শুরু করেন ওই মহিলা।

এরপর তদন্তকারীরা জানতে পারেন, পারশ তখন ওই মহিলাকে বেঙ্গালুরুতে যেতে দেননি। পারশ আশ্বাস দিয়েছিল, তিনি ওই মহিলাকে কাজ খুঁজে দেবেন। পারশের আশ্বাসে সন্তুষ্ট হয়ে বেঙ্গালুরুতে যাওয়ার পরিকল্পনা বন্ধ করে দেন ওই মহিলা। এরপর যত দিন যেতে থাকে, ততই ওই মহিলার ওপর নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। মহিলাকে ধর্ষণ করা থেকে শুরু করে শারীরিক ও মানসিক নির্যাতনও শুরু করে পারশ। গায়ে গরম ডাল ঢেলে নির্যাতন চালানো হয়। শারীরিক নির্যাতনের জেরে মহিলার শরীরের একাধিক জায়গায় পোড়ার দাগ হয়ে যায়। ইতিমধ্যে নেব সরাই থানার পুলিশ অভিযুক্তকে জেরা করে তদন্ত শুরু করেছে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন