২৮১ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টেস্ট জিতল নিউজিল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : চার দিনের মাথায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রেকর্ড গড়ে ম্যাচ জিতে নিল নিউজিল্যান্ড। ২৮১ রানে ম্যাচ নিল কিউয়িরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এটাই নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জয়।

দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ১৭৯ রান তুলে তৃতীয় দিনের শেষে ৫২৮ রানে এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। চতুর্থ দিনে নিউজিল্যান্ড আর ব্যাট করতে নামেনি। এদিন ম্যাচের শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। পাঁচ রানের মাথায় নিল ব্র্যান্ড ও এডওয়ার্ড মুরের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর রায়নার্ড ভ্যান টোনডার ও জুবেইর হামজা ব্যাট করতে নামেন। কিন্তু সেই জুটিও বেশিক্ষণ টেকেনি। ৭৩ রানের মাথাতেই দক্ষিণ আফ্রিকার আরও দুটি উইকেটের পতন হয়। ডেভিড বেডিংহ্যাম দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তিনি সফল হননি। ব্যক্তিগত ৮৭ রানের মাথায় আউট হন তিনি। বেডিংহ্যাম যখন আউট হন, তখন দক্ষিণ আফ্রিকার রানের সংগ্রহ ১৭৮। এরপর ২৪৭ রানের মধ্যেই বাকি পাঁচ উইকেটের পতন হয়।

এদিন চার উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ভিতকে নাড়িয়ে দিয়েছে কাইল জেমিসন। তিন উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার। সাউদি, হেনরি ও ফিলিপ একটি করে উইকেট নিয়েছেন। এদিন ডেভিড ব্যাডিংহ্যাম ছাড়া কোনও ব্যাটসম্যানই পঞ্চাশের ওপর রান করতে পারেননি। এই টেস্টে প্রথম ইনিংসে ২৪০ রান করে ম্যাচ সেরা হন রাচিন রবীন্দ্র।

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা