ম্যান ইউতে আসা নাকি ছিল বেআইনি! বিপাকে পড়লেন রোনাল্ডো

বড়সড় বিপাকে পড়ে গেলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বড়সড় বিপাকে পড়ে গেলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর সেভেনের জুভেন্তাস থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে আসা নিয়ে শুরু হল নতুন জল্পনা। গোটা বিষয়টাই নাকি ছিল বেআইনি! যা নিয়ে এবার হবে তদন্ত। এমনটাই জানানো হয়েছে ইতালির খ্যাতনামা ক্লাব জুভেন্তাসের পক্ষ থেকে।

রোনাল্ডো প্রাক্তন ক্লাব তথা ‘দ্য ওল্ড লেডি’-র পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে যে, ‘পুলিশের পক্ষ থেকে নতুন করে তদন্তের নোটিশ জারি করা হয়েছে। তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে কাজ শুরু হওয়ার পর নতুন করে কোনও অভিযোগ আনা হয়নি। তবে তদন্তের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলবদলের বিষয়টিও রয়েছে। ওটা সঠিক ছিল নাকি খতিয়ে দেখা হবে’।

চলতি বছরের অগস্ট মাসেই এক কোটি ৪০ লক্ষ ইউরোর বিনিময়ে সিআর সেভেনকে ছেড়ে দেয় জুভেন্তাস। এরপর ফের ইপিএলের ক্লাব ম্যান ইউতে যোগ দেন বিশ্ব ফুটবলের এই অন্যতম মহাতারকা। আর সেখানে শুরু করেন তাঁর দ্বিতীয় ইনিংস।

দিন কয়েক আগে হঠাৎ করেই পুলিশ হানা দেয় জুভেন্তাস ক্লাবে। জানা গিয়েছে, আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই পুরানো ক্লাবের কর্তাদের বিরুদ্ধে। ২০১৯ থেকে ২০২১ এই তিন বছরে নাকি আর্থিক নয়-ছয় করেছিলেন তারা।   

‘সন্ত্রাসবাদ মানবতার শত্রু’, ২৬/১১-তে শহিদদের কুর্নিশ অমিত শাহের

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

পাসপোর্টে একাধিক অসঙ্গতির অভিযোগ, সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি

রাস্তা পারাপারের সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু চিকিৎসকের,উত্তপ্ত নিমতা

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

ভারী বৃষ্টিতে প্লাবিত সোনার খনি, ইন্দোনেশিয়ায় মৃত ১৩ শ্রমিক

‘মেয়েদের পড়াশোনা করান, স্বাবলম্বী করে তুলুন’, বাল্যবিবাহ রোধে বার্তা দিলীপ ঘোষের

লক্ষ্মীবারেও সোনার দামে ওঠাপড়া অব্যাহত, জেনে নিন কলকাতায় আজকের দর

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ