ভাইঝির বিয়ের জন্য ৩ দিনের জামিন পেলেন মণীশ শিসোদিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাইঝির বিয়ের জন্য তিনদিনের জন্য জামিন পেলেন দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় তিহাড় জেলে বন্দি মণীশ শিসোদিয়া। সোমবার রাউজ অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক এম কে নাগপাল ১৩ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিসোদিয়ার জামিন মঞ্জুর করেছেন।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় জড়িত থাকার অভিযোগে গত বছরের ২৬ ফেব্রুয়ারি আম আদমি পার্টির অন্যতম শীর্ষ নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই। গ্রেফতারের পরে তিহাড় জেলে বন্দি থাকাকালীন ৯ মার্চ তাঁকে গ্রেফতার করে আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই থেকে জেলেই বন্দি আপের দাপুটে নেতা। যদিও বার বার নিজেকে নির্দোষ হিসাবেই দাবি করে চলেছেন শিসোদিয়া।   

দুই কেন্দ্রীয় সংস্থার গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে একাধিকবার নিম্ন আদালত থেকে শুরু করে দিল্লি হাইকোর্টে জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি। সেই আর্জি খারিজ হয়ে যায়। পরে জামিন চেয়ে শীর্ষ আদালতেরও দ্বারস্থ হয়েছিলেন তিনি। গত বছরের ৩০ অক্টোবর শীর্ষ আদালতও তাঁর আর্জি খারিজ করে দেয়। যদিও অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সপ্তাহে একদিন করে জেলের বাইরে বেরিয়ে আসার অনুমতি পেয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভাইঝির বিয়েতে যোগ দিতে চেয়ে দিল্লির বিশেষ আদালতে আর্জি জানিয়েছিলেন শিসোদিয়া। সেই আর্জি এদিন মঞ্জুর করেছেন বিশেষ আদালতের বিচারক।

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি