ডাক্তার সেজে হাসপাতালে NEET পরীক্ষার্থী!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডাক্তার সেজে হাসপাতালে ঢুকে পড়ল যুবক। ঘটনাটি ঘটেছে মধ্য দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে । জানা গিয়েছে, ওই যুবক বুরারির বাসিন্দা আশুতোষ ত্রিপাঠী। এক আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার জরুরি বিভাগ থেকে  তাঁকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয় গ্রেফতারির সময় তাঁর গলায় ছিল স্টেথোস্কোপ আর ব্যাগে ছিল ডাক্তারের কোট।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিনিয়র রেসিডেন্ট (ডিপার্টমেন্ট অফ সার্জারি) রাহুল ধামিজার অভিযোগের ভিত্তিতে নর্থ অ্যাভিনিউ থানায় ভারতীয় দণ্ডবিধির ১৭০ ধারায় (সরকারি কর্মীর ছদ্মবেশে) এফআইআর দায়ের করা হয়েছে।  হাসপাতাল কর্তৃপক্ষ ত্রিপাঠীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে নিজেকে চিকিৎসক  বলে পরিচয় দেন। তবে পরে ওই যুবক জানান তিনি মেডিকেলের ছাত্র । এরপরেই তাঁকে নিয়ে সন্দেহ সৃষ্টি হয় হাসপাতাল কর্তৃপক্ষের। সন্দেহের জেরেই হাসপাতালের তরফে  পুলিশে খবর দেওয়া হয়।  

পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত জানিয়েছেন তিনি  মেডিকেল প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। গত বছর পরীক্ষা দিয়েছিল কিন্তু সফল হতে পারেনি। তিনি ডাক্তারের অ্যাপ্রন ও স্টেথোস্কোপ পরতে পছন্দ করতেন। এছাড়াও অভিযুক্ত জানিয়েছেন তাঁকে এক বন্ধু হাসপাতালে দেখা করার জন্য ডেকেছিলেন। ইতিমধ্যেই এই পুরো ঘটনাটি নিয়ে দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী