গুরুতর অসুস্থ হৃতিক রোশন, ক্রাচ হাতে ছবি দিলেন, কী হয়েছে তাঁর?

আমার মনে আছে আমার দাদা বিমানবন্দরে হুইলচেয়ারে বসতে অস্বীকার করেছিলেন কারণ তিনি নিজেকে শক্তিশালী মনে করেন। ভয় এবং বিব্রতবোধ লুকানোর জন্য তাকে কতটা শক্তিশালী হতে হয়েছিল, তা দেখে আমাকে খুব খারাপ লেগেছিল তখন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ সুপারস্টার হৃতিক রোশন। আচমকা নিজেই ছবি শেয়ার করে জানালেন অভিনেত্রী। ঠিক কী হয়েছে তাঁর? গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’। যেখানে ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন। ছবিটি বায়ুসেনাদের নিয়ে নির্মিত। পাকিস্তানের পুলওয়ামা কাণ্ডে ভারতীয় সেনা দের অবদানের একটি চিত্ররূপ। তবে ছবিটি বক্সঅফিসে তেমন সাফল্য অর্জন করতে পারেনি। যাই হোক, আজ ভালোবাসার দিবসের একটি মিরর ছবি তুলে সকলকে চমকে দিলেন হৃতিক রোশন। জানা গিয়েছে, অভিনেতা অনেকদিন ধরেই পেশী রোগে আক্রান্ত। এদিন ছবিতে অভিনেতাকে দু হাতে ক্রাচ নিয়ে দেখা যাচ্ছে।

সঙ্গে তিনি জানালেন, কীভাবে পুরুষদের অসুস্থ বোধ করার সময় প্রকাশ না করার শর্ত দেওয়া হয়। অভিনেতা এদিন তাঁর ইনস্টাগ্রামে গিয়ে একটি মিরর সেলফি শেয়ার করেছেন। যেখানে তাঁকে ক্রাচের সমর্থনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ছবিটি শেয়ার করে অভিনেতা লিখলেন, “শুভ বিকাল। আপনাদের মধ্যে কতজনকে ক্রাচ বা হুইলচেয়ারে থাকার প্রয়োজন হয় এবং এটি আপনাকে কেমন অনুভব করায়?”

এরপর অভিনেতা তাঁর জীবনের একটি ব্যক্তিগত ঘটনা বর্ণনা করে বলেন, “আমার মনে আছে আমার দাদা বিমানবন্দরে হুইলচেয়ারে বসতে অস্বীকার করেছিলেন কারণ তিনি নিজেকে শক্তিশালী মনে করেন। ভয় এবং বিব্রতবোধ লুকানোর জন্য তাকে কতটা শক্তিশালী হতে হয়েছিল, তা দেখে আমাকে খুব খারাপ লেগেছিল তখন। আমি বুঝতে পারিনি। আমাকে যা অসহায় বোধ করেছে। আমি যুক্তি দিয়েছিলাম যে বয়সের কারণটি প্রযোজ্য নয়। তবে এটা বুঝতে হবে যে, হুইলচেয়ারে বসা কখনোই বার্ধক্য বোঝায় না। আমি বিশ্বাস করি সত্যিকারের শক্তি শিথিল, কম্পোজ করা এবং সম্পূর্ণভাবে সচেতন যে কিছুই নয়, ক্রাচ নয়, হুইলচেয়ার নয়, কোনো অক্ষমতা বা দুর্বলতা নয়।” তবে অভিনেতা কেন ক্রাচ নিয়ে দাঁড়িয়ে আছেন, তার কারণ প্রসঙ্গে হৃতিক রোশন বলেছেনন, “গতকাল পেশিগত টান লাগার জন্যে তাঁকে এখন ক্রাচ ব্যবহার করতে হচ্ছে।” হৃতিক রোশনকে শেষ দেখা গিয়েছিল ‘ফাইটার’-এ, যেখানে তিনি ফাইটার পাইলট প্যাটি ওরফে শমসের পাঠানিয়া চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!