আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অঞ্জনা আমার জন্য চিকেন স্যালাড নিয়ে আসত, স্মৃতিচারণে মাধবী

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। তাঁর মৃত্যুতে  স্মৃতিচারণ করলেন  টলিউড অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। তিনি বলেন, আমি অঞ্জনার সঙ্গে ‘দিবারাত্রের কাব্য’ এবং  ‘হীরেন নাগের ‘থানা থেকে আসছি’  সিনেমায় একসঙ্গে  অভিনয় করেছি। অঞ্জনার  সঙ্গে আমার এক বন্ধুত্বের সম্পর্ক ছিল। আমি ওকে খুবই ভালবাসতাম। অঞ্জনা আমার জন্য সেটে চিকেন স্যালাড নিয়ে আসত। অঞ্জনাকে আর যে পাব না , সেটা ভাবলেই কষ্ট হচ্ছে।‘

শনিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক কলকাতার একটি বেসরকারি হাসপাতালে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৪৪ সালে কোচবিহারে জন্মগ্রহণ করেন বর্ষীয়ান অভিনেত্রী। প্রথম জীবনে তাঁর নাম ছিল আরতি ভৌমিক। তবে তাঁর প্রথম ছবি  ‘অনুষ্টুপ চন্দ’ মুক্তি পাওয়ার পরই তিনি নাম বদল করে অঞ্জনা ভৌমিক হন। উত্তমকুমারের সঙ্গে তিনি বহু সিনেমায় একসঙ্গে জুটি বেঁধেছেন। তাদের জুটি দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পায়। শুধু উত্তমকুমার নয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘মহাশ্বেতা’ সিনেমায় জুটি বেঁধেছেন অভিনেত্রী অঞ্জনা ভৌমিক।  চৌরঙ্গী, থানা থেকে আসছি, নায়িকা সংবাদ সহ একাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন।

তবে আশির দশকের শেষ দিকে তাঁকে বড় পর্দায় দেখা যায়নি।  অভিনেত্রী অঞ্জনা ভৌমিক  ব্যক্তিগত জীবনে অভিনেতা যিশু সেনগুপ্তের শাশুড়িমা। মেয়ে নীলাঞ্জনা এবং জামাই যীশুর পাশে রয়েছেন পরিচালক অরিন্দম শীল সহ একাধিক ব্যক্তিত্ব। অঞ্জনা ভৌমিকের  প্রয়াণে শোকস্তব্ধ টলি পাড়া।

Published by:

Share Link:

More Releted News:

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ খানের পাশে বাবা আমির খান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ