চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মঙ্গলবারের পর থেকে বঙ্গে দুর্যোগ কাটবে, বাড়বে ধীরে ধীরে তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধি: গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিছুটা বেশি থাকবে। ইস্ট ওয়েস্ট মেদিনীপুর , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা মুর্শিদাবাদ ,নদিয়াতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতি বেগে প্রতি ঘন্টাতে দমকা হাওয়া বইতে পারে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) ডিউটি অফিসার হিমাংশু শেখর পাড়িয়া এই খবর জানান । তিনি বলেন,বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটারে প্রতি ঘন্টা প্রতি গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার।

মঙ্গলবার কিছু জেলায় এটা সীমিত থাকবে। নর্থ এবং সাউথ মেদিনীপুর, সাউথ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও কলকাতার(Kolkata) ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা। বিকেলের দিকে হবে। কিন্তু তার পরিমাণ কম থাকবে। এই বৃষ্টির কারণ হলো একটি অক্ষরেখা রয়েছে, পশ্চিম উত্তর প্রদেশ থেকে সাউথ অসম পর্যন্ত ।তার ফলে আমরা দক্ষিণবঙ্গে (South Bengal)বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত পাচ্ছি। তাপমাত্রা যদি বলা হয় কলকাতার ক্ষেত্রে ৩২ থেকে ৩৩ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা ।

অর্থাৎ ১৪ মে’ র পর থেকে তাপমাত্রায় বড়সড়ো কোন পরিবর্তন নেই ।বাড়লে ১ থেকে ২° বাড়ার সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার এর পর থেকে দুর্যোগ আপাতত কাটবে বঙ্গে।এদিকে,সোমবার বৃষ্টি সামান্য বাড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। দার্জিলিং এবং জলপাইগুড়িতে দমকা ঝড় বাতাসের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার এর পর থেকে বৃষ্টিপাত কমবে। ধীরে ধীরে পারবে তাপমাত্রা। প্রথমে স্বাভাবিক তারপর স্বাভাবিক এর থেকে ঊর্ধ্বমুখী হবে বঙ্গের তাপমাত্রা।

Published by:

Share Link:

More Releted News:

‘হলদিয়া বন্দর থেকে টাকা কোথায় পাচার হচ্ছে?’, মোদি সরকারকে প্রশ্ন মমতার

রাস্তার পাশে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ, খুন নাকি অন্যকিছু?

ভোটের ৪৮ ঘন্টা আগে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিলেন জ্ঞানেশ

নওদা বিধানসভায় নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা চরমে, নামল কেন্দ্রীয় বাহিনী

অশোকনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় তুললেন মৈথিলী ঠাকুর

মেয়ের হয়ে প্রচারে বেরিয়ে রাস্তার মাঝে যা করলেন মমতা ঠাকুর, প্রশংসা এলাকাবাসীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ