লোকাল ট্রেনে চেপে ভোটপ্রচার তৃণমূল প্রার্থী তথা দিদি নং ১ রচনার

শুধু একটি কামরা নয়, বিভিন্ন কামরায় গিয়ে যাত্রীদের সঙ্গে দেখা করেন রচনা। সঙ্গে মেটান তাঁদের সেলফির আবদার। সকলের উদ্দেশ্যে হাত দেখান। তবে এদিন ব্যান্ডেল থেকে চন্দননগর পর্যন্ত ছিল তাঁর সফর।

Share:

নিজস্ব প্রতিনিধি: আপনি কি ডেইলি প্যাসেঞ্জার! আচ্ছা ধরুন তো, প্রতিদিন একঘেয়ে যাতায়াত পথে হঠাৎ একদিন আচমকা আপনার প্রিয় তারকার সঙ্গে দেখা হয়ে গেল, তখন কী করবেন? কি তখন আপনার চক্ষু ছানাবড়া হয়ে যাবে তাই তো! হ্যাঁ, এক্ষেত্রে মুম্বই তারকাদের জুড়ি মেলা ভার। দিন কয়েক আগেই মুম্বই মেট্রোতে আচমকাই দেখতে পাওয়া যায় কার্তিক আরিয়ানকে। যাত্রীদের সঙ্গে সেলফিও তোলেন তিনি। কিন্তু এমন ঘটনা বঙ্গে এখনও পর্যন্ত দেখা যায়নি। এবার এমনই নয়া রেকর্ড গড়লেন বাংলার দিদি নং ১-রচনা বন্দ্যোপাধ্যায়। ভিড় ট্রেনের চড়তে দেখা গেল তাঁকে। উপলক্ষ ভোট প্রচার। যদিও হুগলিতে তৃণমূল প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে কোনও কমতি রাখছেন না তিনি।

কখনও পায়ে হেঁটে, কখনও হুডখোলা গাড়িতে চেপে, কখনও স্থানীয় বাসিন্দার ঘরে ঢুকে ব্রেকফাস্ট সারছেন, আবার কখনও হুগলির দই এবং ঘুগনির মজা নিচ্ছেন। সে যেন একেবারে অন্য রচনা, তারকা তকমা ছেঁটে ফেলে জনসংযোগে কোনও ফাঁক রাখছেন না অভিনেত্রী। যদিও তাঁর বিপরীত প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায়ের ক্ষোভের মুখে পড়ছেন তিনি, কিন্ত তাতে একেবারেই হাল ছেড়ে দেওয়ার পাত্রী নন। আগামী ২০ মে ভোট হুগলিতে। তাই শেষ মুহূর্তে প্রচারের জন্যে একেবারে অভিনব পন্থা বেছে নিলেন অভিনেত্রী। শনিবার সকাল সকাল রচনা পৌঁছে গিয়েছিলেন ব্যান্ডেল স্টেশনে। লোকাল ট্রেনে চেপে নিত্যযাত্রীদের সঙ্গে সফর করলেন তিনি। হলুদ শাড়ি পরে ব্যান্ডেল স্টেশনে পৌঁছে যান রচনা। আর স্টেশন থেকেই শুরু করেন ভোট প্রচার। শুধু একটি কামরা নয়, বিভিন্ন কামরায় গিয়ে যাত্রীদের সঙ্গে দেখা করেন রচনা। সঙ্গে মেটান তাঁদের সেলফির আবদার। সকলের উদ্দেশ্যে হাত দেখান। তবে এদিন ব্যান্ডেল থেকে চন্দননগর পর্যন্ত ছিল তাঁর সফর। তাঁর সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং হুগলি তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা।

প্রচারের ফাঁকে একটি সংবাদমাধ্যমকে রচনা জানান ,প্রায় ৪০-৪৫ দিন হয়ে গেল কাজ করছেন। সব সময় তো পথে ঘুরেই প্রচার সেরেছেন, কিন্তু তাঁর বরাবরই ইচ্ছে ছিল একটু ট্রেনের যাত্রীদের সঙ্গে দেখা করার। কারণ তিনি যখন প্রচারে যান, তখন যাঁরা বাইরে কাজ করবে তাঁদের অনেকেই তাঁর সভায় বা রোড শোতে আসতে পারেন না। তিনি চেয়েছিলেন এবার সবার কাছে পৌঁছবেন। তাই জন্য শনিবার ট্রেন সফর তাঁর। যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারেন। দৌড়ে দৌড়ে যতটা পেরেছেন বিভিন্ন কম্পার্টমেন্টে গিয়ে সবার সঙ্গে দেখা করেছেন। ইচ্ছে পূরণ হয়েছে। ভেন্ডারদের কামরাতে গিয়েও রচনা তাঁদের সঙ্গে কথা বলেন। ট্রেন সম্বন্ধে জানালেন, “আমার খুব ভালো লাগে ট্রেন সফর করতে। আমি খুব ভালোবাসি। ট্রেনযাত্রা আমার খুব প্রিয় যাত্রা। রাত্রিবেলা শুতে পারলে আরও বেশি মজা লাগে।” আপাতত হুগলিতে জিতে বাসিন্দাদের জন্যে কিছু করার ইচ্ছে তাঁর।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ