সিঞ্চল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে হাজির বিরল প্রজাতির মুনাল

দার্জিলিংয়ের সিঞ্চল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে দেখা মিলল বিরল প্রজাতির পাখি শ্যাটায় ট্রাগোপানের

Share:

নিজস্ব প্রতিনিধি: দার্জিলিংয়ের সিঞ্চল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে দেখা মিলল বিরল প্রজাতির পাখি শ্যাটায় ট্রাগোপানের। সিঞ্চন ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি ভারতবর্ষের মধ্যে অন্যতম প্রাচীন স্যাংচুয়ারি। এখানে বিভিন্ন ধরনের পাখির সঙ্গে ভালুক, লেপার্ড সহ বিভিন্ন ধরনের জীব-জন্তুর দেখা পাওয়া যায়।

গত ৪ঠা ফেব্রুয়ারি ওয়াইল্ড লাইফ কনজারভেশন ডে ছিল। সেই দিন দার্জিলিংয়ের বনদফতর থেকে এক সেমিনারের আয়োজন করা হয়েছিল। সেমিনারে আলোচ্য বিষয় ছিল বার্ড কনজারভেশন। সেমিনারে আলোচনার মাধ্যমে জানা যায় যে বিরল প্রজাতির শ্যাটায় ট্রাগোপানের পাখি এই সিঞ্চল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে দেখা পাওয়া গিয়েছে। রবিবার একথা জানিয়ে সিঞ্চল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির ডিএফও এস এস শেরপা বলেন এই শ্যাটায় ট্রাগোপানকে স্থানীয় নেপালী ভাষায় মুনাল বলা হয়। বন দফতরের কাছে থাকা তথ্য অনুযায়ী এই শ্যাটায় ট্রাগোপান ব্রিটিশদের সময়কালে প্রায় ১৭৮ বছর এই সিঞ্চন ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে দেখা গিয়েছিল। বন বিভাগের কর্মীরা তিনটি পুরুষ এবং তিনটি মহিলা প্রজাতির পাখিটি এই অঞ্চলে দেখতে পায়।

কি করে এই শ্যাটায় ট্রাগোপান বা মুনালের সংখ্যা এই অঞ্চলে বাড়ানো যায় তাই নিয়ে বন দফতর আলোচনা শুরু করেছে। বিশেষ করে যে সব পর্যটকরা বা যারা পাখি নিয়ে গবেষণা করে তাদের কাছে এই দার্জিলিংয়ের সিঞ্চল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি বিরল প্রজাতির পাখি শ্যাটায় ট্রাগোপান এর দেখা পাওয়াতে এক সুখবর বয়ে নিয়ে আসলো।

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে