কেকেআর আরও এক বিদেশি খেলোয়াড়, কার বদলে?

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে চলেছেন আরও এক বিদেশি খেলোয়াড়। শ্রীলঙ্কার ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরা যোগ দেবেন আইপিএলের এই ফ্যাঞ্চাইজি সঙ্গে। ইংল্যান্ডের খেলোয়াড় গাস অ্যাটকিনসনের জায়গায় তাঁকে নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, ৫০ লক্ষ টাকায় দুষ্মন্ত চারিমাকে কিনছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে গাস অ্যাটকিনসনকে এক কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর। চলতি বছর টি ২০ বিশ্বকাপ থাকায় অ্যাটকিনসন আইপিএল না খেলার সিদ্ধান্ত নেন। এরপর বিকল্প খেলোয়াড়ের খোঁজ শুরু করে কেকেআর। সম্প্রতি আইপিএল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, ২০২৪ সালের আইপিএলের জন্য কলকাতা নাইট রাইটার্সে গাস অ্যাটকিনসনের বদলে দুষ্মন্ত চামিরার নাম নথিভুক্ত করা হয়েছে।

এর আগে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালরুর হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে চামিরার। ২০২২ সালে লখনউ সুপার জায়েন্টসের হয়ে খেলেছেন তিনি। সেবার ১২টি ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছিলেন চামিরা। সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন চামিরা। চোট পেয়ে এখন মাঠের বাইরে রয়েছেন তিনি। তবে শ্রীলঙ্কা দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি চোট সারিয়ে মাঠে ফিরবেন শ্রীলঙ্কার এই বোলার।

‘বিশ্বাসে অরুচি, বন্ধ সুরুচি’, স্বরূপের গ্রেফতারির পর পড়ল পোস্টার

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

টানা বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, চূড়ান্ত দুর্ভোগে বাসিন্দারা

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?