আসানসোলে শত্রুঘ্ন সিনহার উপস্থিতিতে তৃণমূলের নির্বাচনী প্রস্তুতি শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,বার্ণপুর: নির্বাচনের দামামা বাজার আগেই তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রস্তুতিতে শত্রুঘ্ন সিনহা। কর্মীদের নিয়ে সভা করলেন বার্ণপুরে। আগামী কয়েক দিনের মধ্যে বাজতে চলেছে লোকসভা নির্বাচনের সূচি ঘন্টা ইতিপূর্বেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী(CM Mamata Banerjee) আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য গতবারের বিজয়ী শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা করে দিয়েছেন। সোমবার আসানসোল দক্ষিণ বিধানসভার বার্ণপুরের সম্প্রীতি হলে তৃণমূল কর্মীদের নিয়ে নির্বাচনী প্রস্তুতি সভার আয়োজন করা হয় ।

এই সভায় শত্রুঘ্ন সিনহা(Satrughna Sinha), জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী সহ বিশিষ্ট নেতৃত্ব উপস্থিত ছিলেন। জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে এই বারে শত্রুঘ্ন সিনহাকে পঁচিশ হাজারের বেশি ভোটে আসানসোল দক্ষিণ বিধানসভা থেকে জয়ী করতে হবে বলে আওয়াজ তোলেন। লোকসভার প্রার্থী শত্রুঘ্ন সিনহা জানান ১৯৫২ সালে ঐ জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল ।কিন্তু নরেন্দ্র মোদি পুনরায় সেখানে জনগণের কোটি টাকা খরচ করে রাম মন্দির বানালেন অথচ পশ্চিম বাংলার বকেয়া টাকা দিতে চান না।

একমাত্র মমতা ব্যানার্জী(Mamata Banerjee) রাজ্যের তহবিল থেকে গরীবদেরকে একশো দিনের কাজের বকেয়া টাকা দেবেন। তিনি রাজ্যের গরীবদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন। অন্যদিকে,গরু বোঝাই ম্যাটাডোর গাড়িকে কেন্দ্র করে উত্তেজনা। গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত গ্রামবাসীরা। উত্তেজনা ছড়ায় আসানসোলের (Asansoal)ডাঙ মহিশীলায় । চুরি করে গরু নিয়ে যায় এই গাড়ি গুলি বলে সন্দেহ গ্রামবাসীদের। গাড়ি থেকে গরু নামিয়ে তাই আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। চালকদের আটক করে নিয়ে যায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। সোমবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দেয়। দমকলের একটি গাড়ি এসে জ্বলন্ত গাড়ির আগুন নেভায়।

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা