Loading live market data...
Loading active stocks...
Connecting...

সুখবর! ৫ মাসের অন্তঃসত্ত্বা দীপিকা, বিয়ের ৬ বছর পর বাবা হতে চলেছেন রণবীর

অবশ্যই। রণবীর এবং আমি বাচ্চাদের ভালোবাসি। আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আমরা আমাদের নিজস্ব পরিবার শুরু করব।" ইতিমধ্যেই দীপিকা পাড়ুকোন তাঁর সমস্ত ছবির শুটিং শেষ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস জুড়েই একের পর এক বলিউডে খুশির খবর। চলতি মাসেই মা হতে চলার সুখবর দিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম থেকে রিচা চাড্ডা। তালিকায় আছেন অভিনেতা বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা দালালও। দিন দুয়েক আগেই নাতাশার ৫ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান বরুণ ধাওয়ান। স্ত্রীর বেবি বাম্পে চুম্বন করে সুখবর দেন অভিনেতা, লেখেন খুব শীঘ্রই বাবা হতে চলেছেন তিনি। এছাড়া ইয়ামি আনুষ্ঠানিকভাবে তাঁর প্রেগনেন্সির কথা না জানালেও আর্টিকেল 170-এর ট্রেলার লঞ্চ ইভেন্টেই প্রকাশ্যে আসে তাঁর বেবি বাম্প। এদিকে অভিনেত্রী রিচা চাড্ডাও 1+1=3 লিখে প্রেগনেন্সির ইঙ্গিত দেন। সুতরাং চলতি বছরেই বলিউডের একাধিক অভিনেত্রী সন্তানের জন্ম দেবেন। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন ছিল, আলিয়া, সোনম, অনুষ্কা, কাজল, বিপাশা-সহ একাধিক অভিনেত্রী মা হয়েছেন, কিন্তু এই তালিকায় গ্লোবাল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কবে নাম লেখাবেন?

রণবীর সিংয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে প্রায় ৬ বছর। ২০১৮ সালে বিয়ে হয় তাঁদের। যদিও বিয়ের পর পরই দুজনেই কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় সন্তানের কথা ভাবতে পারেননি। এদিকে গতবছরেই একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, খুব শীঘ্রই পরিবারের পরিকল্পনা করবেন তিনি। শেষমেশ অপেক্ষার অবসান হল। মা হতে চলেছেন দীপিকা। তিনি নাকি তিন মাসের প্রেগনেন্ট। মঙ্গলবার সকালেই বিদেশ থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী। আন্তর্জাতিক Award শো BAFTA-তে এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন দীপিকা। সব্যসাচীর তৈরি করা চমকপ্রদ শাড়িতে সেজে আন্তর্জাতিক মঞ্চ আলোকিত করেছেন অভিনেত্রী। সূত্রের খবর, প্রেগনেন্সি অবস্থাতেই বাফটাতে অংশ নিয়েছেন দীপিকা পাড়ুকোন। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে তিনি প্রথম সন্তানের সঙ্গে গর্ভবতী। খুব শীঘ্রই দম্পতি পিতামাতা হতে চলেছেন। দ্য উইক-এর একটি প্রতিবেদন অনুসারে, দীপিকা পাড়ুকোন তিন মাসের অন্তঃসত্ত্বা।

অভিনেত্রী গর্ভবতী হওয়ার জল্পনা ভাইরাল হওয়ার পর থেকেই, ভক্তরা উত্তেজিত। তবে এখন সবাই রণবীর এবং দীপিকার আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করছেন। দ্য উইক-এর প্রতিবেদন অনুসারে, দীপিকা তাঁদের প্রথম সন্তানকে চলতীই বছরেই স্বাগত জানাবেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে যখন দীপিকাকে বাচ্চা হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন দীপিকা তার পরিবার শুরু করার জন্য উন্মুক্ত বলে জানিয়েছিলেন। তাঁর কথায়, “অবশ্যই। রণবীর এবং আমি বাচ্চাদের ভালোবাসি। আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আমরা আমাদের নিজস্ব পরিবার শুরু করব।” ইতিমধ্যেই দীপিকা পাড়ুকোন তাঁর সমস্ত ছবির শুটিং শেষ করেছেন। আপাতত ব্রহ্মাস্ত্র 2 এবং সিংহম এগেইন ছাড়া শ্যুট করার জন্য তাঁর হাতে কোনও নতুন ছবি নেই। তিনি প্রভাসের সঙ্গে তাঁর সাউথ ডেবিউ কল্কি 2898 খ্রিস্টাব্দের কাজও শেষ করেছেন। তবে এখন একটাই জল্পনা, তাহলে কী অভিনেত্রী সন্তান জন্মানোর পর নতুন ছবিতে হাত দেবেন?

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর